ফেসবুক মেসেঞ্জারে গ্রুপ ভিডিও চ্যাট

আনোয়ারুল ইসলাম জামিল
০৩ জানুয়ারি ২০১৭, ২০:০৯আপডেট : ০৩ জানুয়ারি ২০১৭, ২০:০৯

গ্রুপ ভিডিও চ্যাট জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চালু করেছে নতুন ফিচার ‘গ্রুপ ভিডিও কল’। এই ফিচারের মাধ্যমে একাধিক বন্ধুর সঙ্গে একসঙ্গে ভিডিও চ্যাট করা যাবে। এই তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট ম্যাশেবল।
মেসেঞ্জারে ভিডিও চ্যাট করার সুবিধা চালু হয়েছে বেশ কিছুদিন। তবে সেটি শুধু নির্দিষ্ট একজনের সঙ্গে চ্যাট করার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। গ্রুপ ভিডিও চ্যাটের আওতায় একাধারে সর্বোচ্চ ছয়জনের সঙ্গে ভিডিও চ্যাট করা সম্ভব হবে। মেসেঞ্জারের সর্বশেষ ব্যবহার করা সব ব্যবহারকারীই এই ফিচার উপভোগ করতে পারবেন।
একই সঙ্গে মেসেঞ্জারের এই সংস্করণে গ্রুপ ভিডিওকলের সঙ্গে আরও একটি নতুন ফিচার চালু করা হয়েছে। স্ন্যাপচ্যাটের আদলে গড়া এই ফিচারের মাধ্যমে বিভিন্ন এনিমেটেড মাস্ক ব্যবহার করা যাবে ভিডিও ক্লিপে কিংবা গ্রুপ ভিডিও চ্যাটে। গ্রুপ ভিডিও কল করতে বিশেষ কোনও নিয়ম অনুসরণ করতে হবে না। ঠিক যেমনটা ওয়ান-টু-ওয়ান ভিডিও কল করার জন্য ভিডিও কল আইকনে ক্লিক করলেই কল চলে যেত, এখানেও ঠিক তেমনটা। যদিও একাধারে ছয়জন ভিডিও চ্যাট করতে পারবে, কিন্তু ভিডিও ছাড়া শুধু অডিওর মধ্যে ৫০ জন পর্যন্ত যোগ হতে পারে এই গ্রুপ কলে।
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম