এশিয়ার বাজারগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম

রুশো রহমান
২৪ জানুয়ারি ২০১৭, ১৮:৪২আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৮:৪২

 

গ্রাফ সম্প্রতি টেলিনর তাদের প্রথম গ্লোবাল ইমপ্যাক্ট রিপোর্ট প্রকাশ করেছে। প্রতিবেদনে বাংলাদেশসহ এশিয়ার ছয় এবং বিশ্বের বিভিন্ন দেশের ১৩টি বাজারে টেলিনর গ্রুপের আর্থসামাজিক প্রভাবের চিত্র তুলে ধরা হয়েছে। তাতে এশিয়া অঞ্চলের বাজারগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম হিসেবে বিবেচিত হয়েছে।  
কেপিএমজির তৈরি এ প্রতিবেদনে বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে টেলিনরের আর্থসামাজিক প্রভাবের বিস্তারিত তথ্য উঠে এসেছে। বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশ যেমন- ভারত,মালয়শিয়া, মিয়ানমার, পাকিস্তান ও থাইল্যান্ডে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে টেলিনর। এছাড়া, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বিশেষ করে ডিজিটাল অন্তর্ভুক্তির ক্ষেত্রে অসমতা দূর করার ব্যাপারে টেলিনর প্রতিশ্রুতিবদ্ধ।
এ প্রতিবেদনে চারটি মূল বিষয়ের ওপর টেলিনরের প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়েছে। এছাড়া, বিষয়গুলোর মধ্যে রয়েছে- সামষ্টিক অর্থনীতির প্রবৃদ্ধিতে টেলিনরের প্রভাব, ডিজিটাল অন্তর্ভুক্তিসহ অর্থনীতি বিস্তৃতির লক্ষ্যে টেলিনরের প্রভাব, আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন এবং লৈঙ্গিক সমতার উন্নয়ন, সাপ্লাই চেইনের টেকসই উন্নয়নে টেলিনরের প্রভাব এবং সংকটময় অবস্থায় প্রতিষ্ঠানটির প্রভাব।  
টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী সিগভে ব্রেক্কে বলেন, সামগ্রিক প্রবৃদ্ধি ও গুরুত্ব বিবেচনায় সরকার, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করতে হবে যাতে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে উন্নত কাঠামো তৈরি করা যায়। 

গ্রামীণফোনের প্রধান নির্বাহী পেটার বি ফারবার্গ বলেন, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং দেশের প্রধান অর্থনৈতিক সূচকগুলোতে গ্রামীণফোনের কার্যক্রম যেভাবে প্রভাব ফেলছে তা অত্যন্ত উৎসাহব্যজ্ঞক। গ্রামীণফোন বাংলাদেশের ডিজিটাল পরিবর্তনে মনযোগ দেওয়ায় আমরা আরও সামাজিক ক্ষমতায়ন এবং উন্নয়ন প্রত্যাশা করছি।

প্রতিবেদনে বলা হয়েছে,২০১৫ সালে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় ১ হাজার ৫০৪ মিলিয়ন মার্কিন ডলারের মূল্য সংযোজন করেছে টেলিনর, যা ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতিতে মোট মূল্য সংযোজনের ০.৮ শতাংশ এবং প্রযুক্তি খাতের ৩০.৮ শতাংশ।

একই বছর বাংলাদেশে গ্রামীণফোনের পূর্ণকালীন বা তার অনুরূপ ৪ হাজার ৭২৮ জন কর্মী ছিল।এরমধ্যে ৭৩ শতাংশ পুরুষ ও ২৭ শতাংশ নারী এবং ৯৯.৭ শতাংশই বাংলাদেশি নাগরিক। এছাড়া পরোক্ষভাবেও অনেক চাকরির সূত্র তৈরি করে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশের অর্থনীতিতে গত পাঁচ বছরে  ১ হাজার ১৭৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে টেলিনর, যার মধ্যে শুধু ২০১৫ সালেই ছিল ২৪৮ মিলিয়ন ডলার।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: ঢাকায় স্মার্টফোন ও ট্যাব মেলা বৃহস্পতিবার থেকে



সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম