ঢাকায় স্মার্টফোন ও ট্যাব মেলা বৃহস্পতিবার থেকে

মাহবুবুর রহমান
২৪ জানুয়ারি ২০১৭, ১৮:০৫আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৯:২৪

সংবাদ সম্মেলন ঢাকায় শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাবের মেলা। আসছে ২৬ থেকে ২৮ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে এই মেলা। স্মার্টফোন মেলায় দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাব প্রদর্শন করা হবে। মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন এ-ডাটার পণ্য ব্যবস্থাপক নাজিম উদ্দিন ইমন, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান, হুয়াওয়ে (ডিভাইস বিজনেস বিভাগ) বাংলাদেশের পরিচালক (বিক্রয়) জিয়াউদ্দিন চৌধুরী, এডিসন গ্রুপের বিপণন পরিচালক আশরাফুল হক, উই স্মার্ট সল্যুউশনের ব্র্যান্ডিং ও কমিউনিকেশন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মুনতাসির আহমেদ, অপো বাংলাদেশ কমিউনিকেশনের বিপণন প্রধান ব্রুস লি, এক্সপো মেকারের হেড অব অপারেশনস নাহিদ হাসনাইন সিদ্দিকী।

এ-ডাটার পণ্য ব্যবস্থাপক নাজিম উদ্দিন ইমন বলেন, আমরা সবসময়ই  মোবাইল এক্সেসরিজ নিয়ে স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে অংশগ্রহণ করে থাকি। এবার আরও বড় পরিসরে অংশগ্রহণ করতে যাচ্ছি। এবারের মেলায় ক্রেতাদের জন্য আকর্ষণীয় ছাড় ও উপহার থাকবে।

মেলায় শুধু ফোন নয়, ক্রেতাদের প্রয়োজনীয় আধুনিক সব ফিচারের সমন্বয় ঘটিয়ে সর্বশেষ পণ্যগুলো থাকবে। শুধু মেলা উপলক্ষে আর্লিবার্ড ও প্রি-অর্ডার সুবিধা থাকছে। ক্রেতারা ফোন কেনার আগেই আমাদের নানা পণ্যের অভিজ্ঞতা নিতে পারবেন বলেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের হেড অব মোবাইল মাইদুর রহমান।

হুয়াওয়ের জিয়াউদ্দিন চৌধুরী বলেন, মেলায় হুয়াওয়ের পক্ষ থেকে আকর্ষণীয় ছাড় ও ক্যাশব্যাক অফার থাকবে।

এডিসন গ্রুপের বিপণন ব্যবস্থাপক আশরাফুল হক বলেন, এবারের মেলায় বেশ কয়েকটি নতুন ফোনের মোড়ক উন্মোচন করা হবে। এছাড়া থাকছে বিশেষ ছাড় ও উপহার। মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে রাত ৮ টায়।

মেলায় স্যামসাং, হুয়াওয়ে, অপো, সিম্ফনি, উই, লাভা, শাওমি, মাইসেল, মাইক্রোম্যাক্স, লেনোভো, লিনেক্স, কুলপ্যাড, ম্যাংগো, মিউজু, সেলস্ট্রিম, গ্যাজেট গ্যাং সেভেন, কিকশা ডট কম, আজকেরডিল ডটকমের স্টল থাকবে যেখানে ক্রেতারা পছন্দ অনুযায়ী স্মার্টফোন বা ট্যাব কিনতে বা বুকিং দিতে পারবেন।

/এইচএএইচ/

আরও পড়তে পারেন: মোবাইল ব্যাংকিং: লেনদেনের সীমা কমানোয় হুমকিতে ই-কমার্স



সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম