শর্ত ভঙ্গ করায় দুটি গেটওয়ে অপারেটরের লাইসেন্স বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৫০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১১:২০

বিটিআরসি শর্ত ভঙ্গ করায় দুটি গেটওয়ে অপারেটরের লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গেটওয়ে প্রতিষ্ঠান দুটি হলো- অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেড এবং ইন্টিগ্রেটেড বিজনেস সিসটেম অ্যান্ড সল্যুশন্স (প্রাঃ) লিমিটেড।

রবিবার বিটিআরসি’র লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের উপ-পরিচালক সাজেদা পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) এবং ইন্টান্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) গাইডলাইন্স ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করায় এ প্রতিষ্ঠানসমূহের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ লাইসেন্সের অধীনে কোনও কাজ করা হলে তা অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ এর অধীন শাস্তিযোগ্য অপরাধ।

চিঠিতে এ দুটি গেটওয়ে প্রতিষ্ঠানকে তাদের লাইসেন্স সংশ্লিষ্ট সব কার্যক্রম হতে বিরত থাকা এবং তাদের সঙ্গে গ্রহকদের কোনও ধরনের টেলিযোগাযোগ চুক্তি ও আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।

/এইচএএইচ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম