হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

দায়িদ হাসান মিলন
২১ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:১৬আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:২০

হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার নিয়ে এসেছে, যার মাধ্যমে নতুনভাবে অ্যাপটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একাধারে বন্ধু এবং পরিবারের সদস্যদের সঙ্গে ছবি, ভিডিও এবং অ্যানিমেটেড জিআইএফ শেয়ার করতে পারবেন। স্ন্যাপচ্যাটের সঙ্গে মিল থাকা এ ফিচারটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ প্ল্যাটফর্মের ১ দশমিক ২ বিলিয়ন গ্রাহকের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এ সম্পর্কে হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেন কৌম এক ব্লগ পোস্টে লেখেন, আজ থেকে আমরা হোয়াটসঅ্যাপের নতুন একটি ফিচার চালু করছি, যা আপনার কনটাক্ট লিস্টে থাকা মানুষদের মধ্যে ছবি এবং ভিডিও শেয়ার করতে সহায়তা করবে। আগের চেয়ে আরও নিরাপদ উপায়ে কাজটি করা যাবে। যদিও অ্যান্ড টু অ্যান্ড অ্যানক্রিপশন বিষয়টি থাকছেই।
২০১৬ সালের এপ্রিল মাসে হোয়াটসঅ্যাপ অ্যান্ড টু অ্যান্ড অ্যানক্রিপশন চালু করে। এরপর এ মাসের শুরুতে প্রতিষ্ঠানটি টু-স্টেপ ভেরিফিকেশন চালু করে। যা অ্যাপটির নিরাপত্তায় আরেকটি নতুন স্তর যোগ করে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এইচএএইচ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম