অ্যান্ড্রয়েড যুগে প্রবেশ করলো নকিয়া

টেক ডেস্ক
০২ মার্চ ২০১৭, ১৮:৩৩আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৮:৩৩

নকিয়ার স্মার্টফোন নকিয়া মোবাইলের নির্মাতা এইচএমডি গ্লোবাল গত রবিবার নিউ জেনারেশন বা নতুন প্রজন্মের তিনটি নকিয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। স্পেনের বার্সলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসকে সামনে রেখে নকিয়ার তিনটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মোড়ক উন্মোচন করা হয়।

বিশ্বজুড়ে বহুল প্রত্যাশিত নতুন নকিয়া স্মার্টফোনগুলো হচ্ছে- নকিয়া-৬, নকিয়া-৫ ও নকিয়া-৩। এর মধ্যে অসাধারণ ডিজাইন বা দৃষ্টিনন্দন নকশায় তৈরি নকিয়া ৬ স্মার্টফোনটি ব্যবহারকারীদের বিনোদন দেবে। নকিয়া-৩ স্মার্টফোনটির মানও ভালো। এটি সাশ্রয়ী।

নকিয়া ৩৩১০

নকিয়ার নতুন প্রজন্মের এই স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েড নোগাট অপারেটিং সিস্টেমে চলে। এদিক থেকে নকিয়ার সেই বিখ্যাত ৩৩১০ মডেলের সেটটিরও নতুন জন্ম হয়েছে। আবারও আসছে বাজারে।

এছাড়া ঘোষণা করা হয়, বিশ্বখ্যাত সেই স্নেক গেমটি তারা আবার নিয়ে আসছে এবং গেমটির নতুন ভার্সন মেসেঞ্জার -এর ফেসবুক ইনস্ট্যান্ট গেম ক্রস প্লাটফর্মে উপভোগ করা যাবে।
মোবাইলগুলো বিশ্ববাজারে পাওয়া যাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক থেকে।
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম