ইনস্টাগ্রামে লাইভ ভিডিও সংরক্ষণ

দায়িদ হাসান মিলন
২১ মার্চ ২০১৭, ১৯:০৬আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৯:০৬

ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে এখন থেকে লাইভ ভিডিও সংরক্ষণ করে রাখতে পারবেন ব্যবহারকারীরা। সম্প্রতি নতুন এ ফিচারটি চালু করলো প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে প্রতিটি ভিডিও কলকেই স্মৃতি বা প্রমাণ হিসেবে রেখে দেওয়ার সুযোগ থাকবে। নতুন এ ফিচারটি ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হবে বলে মনে করছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
ফেসবুকের মালিকানাধীন ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় প্লাটফর্ম ইনস্টাগ্রাম চলতি বছরের শুরুতে লাইভস্ট্রিমিং ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে। এরপর থেকেই নতুন এ সুবিধাটি জনপ্রিয়তা পায়। তবে সে সময় ভিডিও ফুটেজগুলো সংরক্ষণের কোনও উপায় ছিল না। স্ট্রিমিং শেষ হলেই অদৃশ্য হয়ে যেত সেগুলো। তবে এখন থেকে এই ভিডিও ফুটেজ সংরক্ষণ করা যাবে।
ইনস্টাগ্রামে লাইভ স্ট্রিমিং ভিডিও ব্রডকাস্ট করা শেষ হয়ে গেলে তা ফোনে সেভ করে রাখা যাবে। লাইভ সেশন শেষ করার পরে স্ক্রিনের ওপরে ডান পাশে একটি সেভ বাটন আসবে। আর সেখান থেকেই এই ভিডিও সংরক্ষণ করে রাখা যাবে। ইতোমধ্যে আইওএস অ্যাপ স্টোর এবং গুগল প্লে-স্টোরে ইনস্টাগ্রাম অ্যাপের ১০.১২ ভার্সনে এই সুবিধা চালু করা হয়েছে।
সূত্র: দ্য ভার্জ
/এইচএএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম