ডাকবাহী গাড়ি চালাবেন নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৭, ১৮:৩২আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৮:৩৩

১০ জন নারী চালকের হাতে ১০টি ডাকবাহী গাড়ির চাবি তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম

ডাক বিভাগ প্রবেশ করলো নতুন যুগে। ডাকবাহী মেইল গাড়ি এখন থেকে পুরুষের পাশাপাশি চালাবেন নারী চালকরাও। রবিবার ঢাকায় ডাক ভবন চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। এ সময় তিনি ১০ জন নারী চালকের হাতে ১০টি ডাকবাহী গাড়ির চাবি তুলে দেন।

অনুষ্ঠানে জানানো হয়, ডাক পরিবহন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এ বিভাগে যুক্ত হতে যাওয়া ১১৮টি যানবাহনের মধ্যে ২০ শতাংশ গাড়ির চালক থাকবেন নারী। এদিন এই প্রকল্পে প্রথম পর্যায়ে পাওয়া ৯টি ওপেন বডি পিকআপ ভ্যান ও ১০টি কাভার্ড ভ্যানের উদ্বোধন করা হয়। বাকি গাড়িগুলো জুন মাসের মধ্যে পাওয়ার কথা।

 এ সময় প্রতিমন্ত্রী জানান, হেভি ভেহিক্যাল চালানোর জন্য প্রশিক্ষিত ও লাইসেন্সপ্রাপ্ত মেয়েরা যখন গ্রামে বা ঢাকা শহরে গাড়িগুলো চালাবেন, তখন সেটি হবে দর্শনীয় ও প্রশংসা করার মতো একটি কাজ।  

প্রসঙ্গত, সম্প্রতি একনেকে ডাক বিভাগের ১১৮টি যানবাহন ক্রয় প্রকল্পটি (ডাক পরিবহন ব্যবস্থা শক্তিশালীকরণ) অনুমোদন পায়।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার,  ডাক বিভাগের মহা-পরিচালক সুশান্ত কুমার মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

/এইচএএইচ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের