গুগল ম্যাপে পার্কিং ফিচার

দায়িদ হাসান মিলন
২৭ এপ্রিল ২০১৭, ১৮:১৪আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৮:১৪

পার্কিং লোকেশন গুগল ম্যাপ সম্প্রতি অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে। ফিচারটির নাম সেভ ইওর পার্কিং। এর সাহায্যে যেকোনও ব্যবহারকারী তাদের গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা সেভ করে রাখতে পারবেন। এতে পরবর্তীতে আবার সেখানে গেলে পার্কিংয়ের জন্য নতুন করে জায়গা খুঁজতে হবে না। গুগল ম্যাপই আপনাকে মনে করিয়ে দেবে আগের পার্কিংয়ের স্থানের কথা।

সেভ ইওর পার্কিং ফিচার ব্যবহার করতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীকে গুগল ম্যাপের নীল ডট চিহ্নিত জায়গায় চাপ দিতে হবে। তারপর তিনি যেখানে অবস্থান করছেন সেটা দেখাবে এবং অন্যান্য অপশনের পাশাপাশি একেবারে নিচের দিকে সেভ ইওর পার্কিং অপশনটি আসবে। সেখানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে স্থানটি।
এই ফিচারের সাহায্যে পার্কিং সম্পর্কিত নোট টুকে রাখা যাবে। এছাড়া কতক্ষণ একটি জায়গায় আপনার গাড়ি পার্ক করা ছিল তাও ফিচারটির মাধ্যমে জানা যাবে। এসব কারণে সেভ ইওর পার্কিং ফিচারের মাধ্যমে গাড়ি পার্কিং সম্পর্কিত জটিলতা অনেকটাই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম