সেলফি স্পেশালিস্ট ফোন ‘হ্যালিও এস১০’ বাজারে

মাহবুবুর রহমান
১৫ জুন ২০১৭, ১৫:২৯আপডেট : ১৫ জুন ২০১৭, ১৫:২৯

বাজারে হ্যালিওর নতুন স্মার্টফোন বাজারে এলো হ্যালিও সিরিজের অ্যান্ড্রয়েড ন্যুগাট ৭.০ অপারেটিং সিস্টেমের স্মার্টফোন হ্যালিও এস১০। বুধবার রাতে ঢাকার একটি হোটেলে এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ নতুন এই ফোনটির উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিপণন পরিচালক আশরাফুল হক-সহ আরও অনেকে।
সেলফিপ্রেমীদের জন্য হ্যালিও এস১০ -এ রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সেলফি ফ্ল্যাশ। আরও রয়েছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা। সেটটিতে রয়েছে ৫.৫ ইঞ্চির বড় পর্দা, ৪ জিবি র‌্যাম, ৬৪ বিট অক্টাকোর ১.৯৫ প্রসেসর।
৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ৪০১০ মিলিএ্যাম্পিয়ারের শক্তিশালী লি-পলিমার ব্যাটারি থাকার কারণে অনেক লম্বা সময় ধরেই সেটটিতে নানাবিধ কাজ করা যাবে। পাশাপাশি ফাস্ট চার্জিং সুবিধাও রয়েছে। হ্যালিও এস১০ -এর ফিঙ্গার প্রিন্ট সেন্সরটি দ্রুত গতি সম্পন্ন, যা দিয়ে মাত্র ০.২ সেকেন্ডেই আনলক করা যায় ফোনটি। কালো ও সোনালি রঙের হ্যালিও এস১০ পাওয়া যাচ্ছে এডিসন গ্রুপের সব আউটলেটে। দাম ১৯ হাজার ৯৯০ টাকা। সঙ্গে উপহার হিসেবে থাকছে একটি ব্যাকপ্যাক।
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম