অ্যান্টিভাইরাস বিনামূল্যে দিচ্ছে ক্যাসপারস্কি

দায়িদ হাসান মিলন
২৬ জুলাই ২০১৭, ১৮:৪০আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৮:৪০

ক্যাস্পারস্কি ইন্টারনেট নিরাপত্তার জন্য সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি তাদের অ্যান্টিভাইরাস সফটওয়্যারের একটি নতুন ভার্সন বিনামূল্যে বিশ্বব্যাপী অবমুক্ত করতে যাচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডাসহ অনেক দেশে এটা অবমুক্ত করা হয়েছে। এছাড়া পৃথিবীর অন্যান্য দেশে দ্রুতই চালু হবে ক্যাসপারস্কির বিনামূল্যের সেবা। মঙ্গলবার এক ব্লগ পোস্টে ক্যাসপারস্কির প্রতিষ্ঠাতা ইউজিন ক্যাসপারস্কি এমনটিই জানিয়েছেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, লাইসেন্সকৃত (কিনে নেওয়া) সফটওয়্যারের সঙ্গে বিনামূল্যের সফটওয়্যারটির কিছু পার্থক্য রয়েছে। গ্রাহকরা অর্থ ব্যয় করে যেটা নেবেন, সেটা স্বাভাবিকভাবেই অনেক ভালো মানের সেবা দেবে। অন্যদিকে বিনামূল্যের সফটওয়্যারটি সব ধরনের নিরাপত্তা না দিলেও প্রাথমিক ধাপের নিরাপত্তা দেবে ভালোভাবেই।
বিনামূল্যের এই অ্যান্টিভাইরাস অবমুক্ত করতে ১৮ মাস ধরে কাজ করছে ক্যাসপারস্কি ল্যাব। প্রকল্পটির পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয় রাশিয়া, ইউক্রেন, চীনসহ বিভিন্ন অঞ্চলে। সেখানে ইতিবাচক ফল পাওয়ায় অবশেষে সবার জন্য অবমুক্ত করা হচ্ছে অ্যান্টিভাইরাসের নতুন ভার্সন।
সূত্র: গেজেটস নাউ
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম