বিইউবিটিতে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

টেক ডেস্ক
৩১ জুলাই ২০১৭, ১৭:২৬আপডেট : ৩১ জুলাই ২০১৭, ১৭:২৬

বলছেন মুহম্মদ জাফর ইকবাল বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) সম্প্রতি ডিজিটাল বাংলাদেশ: তারুণ্যের ভূমিকা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। বিইউবিটির সিএসই বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়টির রূপনগরের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লেখক ও প্রযুক্তিবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
সেমিনারে তিনি বলেন, কায়িক পরিশ্রমের দিন শেষ। আমাদেরকে মানসিক পরিশ্রমের মাধ্যমে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করতে হবে। তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের ছাত্র-ছাত্রীদের সফলতার কথা তুলে ধরেন। তিনি বলেন, আজকের তরুণরাই ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর। তরুণদের সময় ও শ্রমকে কাজে লাগিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আবু সালেহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির একাডেমিক এডভাইজরি কমিটির আহ্বায়ক ও বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য প্রফেসর ড. শফিক আহমেদ সিদ্দিক। তিনি নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উন্নত জীবন গড়ার আহ্বান জানান।
/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম