বাংলালিংক চালু করলো ই-শপ

টেক ডেস্ক
১৭ আগস্ট ২০১৭, ১৮:৫৬আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৮:৫৬

ই-শপ মোবাইলফোন অপারেটর বাংলালিংক বাংলালিংক ই-শপ নামে একটি ই-কমার্স সাইট চালু করেছে। এই সাইট থেকে ব্যান্ডল অফারসহ হ্যান্ডসেট ক্রয়, পছন্দের ডাটা প্যাক কেনা, পছন্দের নম্বর ক্রয়, রিচার্জ করা, একসেসরিজ ক্রয়সহ আরও অনেক ধরনের সেবা পাওয়া যাবে। ডিজিটাল জীবনযাত্রা ও গ্রাহকদের সঙ্গে নিরবচ্ছিন্ন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য ধারাবাহিক পদক্ষেপ।

সাইটটির মাধ্যমে বর্তমানে ২০টিরও বেশি হ্যান্ডসেট ব্যান্ডেল অফারসহ দেশব্যাপী বিনামূল্যে ডেলিভারি দেওয়া হচ্ছে। প্রথম ৫০০ ক্রেতার জন্য থাকছে বিশেষ উপহার এবং বাংলালিংক প্রিয়জন গ্রাহকদের জন্য প্লাটিনাম সুইটস, প্লাটিনাম গ্র্যান্ড, কমিক ক্যাফে ঢাকাসহ আরও বেশ কিছু স্থানে থাকছে বিশেষ অফার।
বাংলালিংকের হেড অব ই-বিজনেস রাশেদ মোসলেম বলেন, বাংলালিংক ই-শপ বাংলালিংক জন্য ডিজিটালাইজেশনের দিকে আরও একটি দৃঢ় পদক্ষেপ। সরবরাহ ও অবকাঠামোগত সাহায্যের মাধ্যমে বাংলাদেশে ই-কমার্স শিল্পকে তুলে ধরা আমাদের লক্ষ্য।
বাংলালিংক ই-শপের ঠিকানা: https://www.banglalink.net/en/eshop

/এইচএএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের