গুগল আপনার যেসব তথ্য জানে

মোখলেছুর রহমান
১১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৯

গুগল গুগল আপনার সম্পর্কে যেসব তথ্য জানে সেসব তথ্য খুব সহজে আপনি জেনে নিতে পারবেন।

গুগল সম্প্রতি তাদের ড্যাশবোর্ডটি আপডেট করেছে। নতুন ড্যাশবোর্ডের মাধ্যমে এখন থেকে সব্যবহারকারীরা সহজে জানতে পারবেন তাদের কোন কোন তথ্য-উপাত্তের মধ্যে গুগলের প্রবেশাধিকার রয়েছে।
অতি সম্প্রতি গুগল একটি ব্লগ পোস্টে তাদের এই ড্যাশবোর্ড আপডেটের খবরটি নিশ্চিত করে। গুগল ওই ব্লগ পোস্টের মাধ্যমে জানায় তাদের ড্যাশবোর্ডের গোপনীয়তা এবং নিরাপত্তা অপশন দুটি নতুন করে ডিজাইন করেছে। একই সঙ্গে এই আপডেটের মাধ্যমে গুগল তাদের ড্যাশবোর্ডকে আরও বেশি টাচস্ক্রিন সহায়ক করে গড়ে তুলেছে।
ড্যাশবোর্ডটিতে দুটি ক্যাটাগরি রয়েছে যার মাধ্যমে আপনি গুগলে আপনার সব ধরনের কাজ দেখতে পারবেন, এমনকি আপনি কতগুলো ই-মেইল এবং ফটো সংরক্ষণ করেছেন তা-ও দেখা যাবে।
আপডেটের পাশাপাশি গুগল তার গোপনীয়তা বৈশিষ্ট্যগুলোর মধ্যে কোনটা কতটা জনপ্রিয় তা-ও প্রকাশ করেছে। এতে দেখা যায়, পুরনো লিংক এবং ভিডিও ট্র্যাক করতে ১৫০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী নিজের কাজ ক্যাটাগরি ব্যবহার করেছে এবং ১০ মিলিয়নের বেশি মানুষ তাদের পছন্দগুলো পরিবর্তন করতে গোপনীয়তা পরীক্ষা টুলটি ব্যবহার করেছে।
নতুন এই আপডেট পেতে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ এটি সম্পূর্ণরুপে কার্যকর হতে আরও এক সপ্তাহ সময় লাগবে গুগল জানায়।
সূত্র: বিজনেস ইনসাইডার

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক