উদ্বোধনের দিনই ব্যর্থ এলজির রোবট

দায়িদ হাসান মিলন
০৯ জানুয়ারি ২০১৮, ২০:৪৬আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২০:৪৬

কথা শুনছে না রোবটটি মানুষের দৈনন্দিন কাজে সহায়তার জন্য এলজির তৈরি একটি রোবট উদ্বোধনের দিনই ব্যর্থ হয়েছে। সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কনজিউমার ইলেক্ট্রনিক শোতে রোবটটি নিয়ে আসা হয়। কিন্তু সেখানে সেটি যথাযথভাবে কাজ করতে পারেনি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এলজির ওই রোবটটির নাম ক্লই। যা মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। বিশেষ করে প্রতিদিনের কাজগুলো মনে করিয়ে দেওয়া, বিভিন্ন বিষয় সম্পর্কে প্রাথমিক তথ্য দেওয়ার কাজটি ভালোভাবেই করার কথা এই রোবটের।
কিন্তু প্রথম দিনই সে এগুলো করতে পারেনি। উদ্বোধনের দিন এই রোবটকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য স্টেজে তোলা হয়। এসময় দর্শক সারিতে উপস্থিত ছিলেন অনেক মানুষ। ক্লই রোবটের সঙ্গে উপস্থাপক প্রথম দু’টি কথা সফলভাবে বললেও পরবর্তীতে আর কোনও সাড়া দেয়নি রোবটটি।
এ সময় উপস্থাপক ক্লইকে বেশ কয়েকটি নির্দেশনা দিলেও সে কোনোটিই পালন করেনি। ফলে এলজির তৈরি এ রোবটের প্রতি সবার নেতিবাচক ধারণা জন্ম নিয়েছে।
এ সম্পর্কে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ক্লই রোবটের খুব বাজে একটি পরিচিতি পর্ব হয়েছে। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা হচ্ছে। কেউ কেউ রোবটটিকে নিয়ে উপহাসও করেছেন। বিষয়টি এ ধরনের রোবটের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

সূত্র: বিবিসি, দ্য ভার্জ 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের