চীনে দ্বিতীয় অফিস চালু করলো গুগল

দায়িদ হাসান মিলন
১৭ জানুয়ারি ২০১৮, ২০:৪১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ২০:৪১

গুগল এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দেশ চীনে নিজেদের দ্বিতীয় অফিস চালু করেছে গুগল। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, গুগলের এই অফিসটি চালু হয়েছে চীনের শেনজেনে। একই শহরে রয়েছে টেনসেন্ট, হুয়াওয়ে ও জেডটিই-এর প্রধান কার্যালয়।
চীনে এর আগেও একটি অফিস চালু করে গুগল। সেটা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে গবেষণার জন্য ব্যবহার করা হয়। তবে এবার চালু করা অফিসটিতে কোন ধরনের কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হবে তা এখনও জানা যায়নি।
অবশ্য এ সম্পর্কে গুগলের একজন মুখপাত্র বলেন, শেনজেনে আমাদের গুরুত্বপূর্ণ অনেক গ্রাহক ও পার্টনার রয়েছে। তাদের সঙ্গে আরও ভালোভাবে কাজ করার জন্যই এ অফিসটি চালু করা হয়েছে।
চীনে বন্ধ রয়েছে গুগল সার্চ সেবা। তারপরও দেশটিতে গুগলের প্রচুর কর্মী রয়েছেন। তারা বিভিন্ন আন্তর্জাতিক সেবা নিশ্চিতে কাজ করে থাকেন।
সূত্র: গেজেটস নাউ 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম