সারাদেশে একযোগে রবি’র ৪.৫জি সেবা চালু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৪

সারাদেশে একযোগে রবি’র ৪.৫জি সেবা উদ্বোধন

দেশের ৬৪ জেলায় একযোগে ৪.৫জি চালু করলো মোবাইল ফোন অপারেটর রবি। একইসঙ্গে এয়ারটেলে ফোরজি প্লাস চালু করা হয়। 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ আরও অনেকে।   

মোস্তফা জব্বার বলেন, কোনও কোনও মোবাইল অপারেটর সিম রিপ্লেসমেন্টের জন্য টাকা নিচ্ছে যা অযৌক্তিক। এটা হতে পারে না।

আমি অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে এ বিষয়ে একটি সুন্দর সমাধানে পৌঁছতে পারবো। তিনি বলেন, দেশেই মোবাইল ফোন তৈরি হচ্ছে। ২০১৮ সালের মধ্যে দেশে ফোরজি ডিভাইসের কোনও সংকট থাকবে না। মন্ত্রী বলেন, ফোরজি সেবা দিলেই হবে না, সেবার মান ভালো হতে হবে। কল যেন কেটে না যায়, নেটওয়ার্ক যেন থাকে, ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে যেন গতি পাই তাহলেই না ফোরজির চালুর সার্থকতা পাওয়া যাবে।

আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ফোরজির মাধ্যমে আমরা নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছি। ফোরজি ব্যবহার করে এ দেশের ১৬ কোটি মানুষ আপন শক্তিতে জ্বলে উঠবে। 

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাবউদ্দিন আহমেদ বলেন, রবি থ্রিজির দামে ফোরজি দেবে। এই মুহূর্তে দেশের ২০ শতাংশ জায়গায় ফোরজি কাভারেজ রয়েছে। যা দিচ্ছে ১৫০০ সাইট। 

/এইচএএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম