স্ন্যাপচ্যাটে গ্রুপ ভিডিও চ্যাট

মোখলেছুর রহমান
০৫ এপ্রিল ২০১৮, ১৭:৫৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৭:৫৭

স্ন্যাপচ্যাট ফটো-শেয়ারিং প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাটে নতুন ফিচার হিসেবে সম্প্রতি চালু হয়েছে গ্রুপ ভিডিও চ্যাটিং। এর মাধ্যমে এখন থেকে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা তাদের বন্ধু এবং পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন।
গত মঙ্গলবার এক অফিসিয়াল ব্লগ পোস্টের মাধ্যমে স্ন্যাপচ্যাট জানায়, নতুন এই ফিচারটি অবমুক্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, আজ থেকে আমরা স্ন্যাপচ্যাটে গ্রুপ ভিডিও চ্যাট চালু করতে যাচ্ছি। এখন থেকে আমাদের ব্যবহারকারীরা ভিডিও আইকনটিতে শুধু একটি ক্লিক করে গ্রুপ চ্যাট করতে পারবেন। এই গ্রুপ ভিডিও চ্যাটিংয়ে তারা তাদের ১৬ জন পর্যন্ত বন্ধুর সঙ্গে একই সময়ে ভিডিও চ্যাট করতে পারবেন।
ব্লগ পোস্টে কোম্পানিটি আরও জানায়, এই গ্রুপ ভিডিও চ্যাটিংয়ে যে কেউ শুধু ভয়েস কলের মাধ্যমে যুক্ত হতে পারবেন। যাদের ক্যামেরা নেই তাদের জন্য বিকল্প এই সুবিধাটা রাখা হয়েছে। ব্যবহারকারীরা ভিডিও এবং ভয়েসের মধ্যে যে কোন একটি বেছে নিতে পারবেন।
আরেকটি নতুন উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এতে ব্যবহারকারীরা তাদের নিজস্ব ভিডিও স্টোরি যোগ করে বন্ধুকে ট্যাগ করতে পারবেন। গ্রুপ ভিডিও চ্যাটের এসব সুবিধা আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বব্যাপী চালু হবে।
সূত্র:গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম