পিক্সেল ফোন বিক্রি বন্ধ করেছে গুগল

সাদিয়া ইসলাম
১৬ এপ্রিল ২০১৮, ২০:৫০আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২০:৫০

গুগলের পিক্সেল ফোন ২০১৬ সালে নিজেদের প্রথম স্মার্টফোন নিয়ে আসে গুগল। পিক্সেল এবং পিক্সেল এক্সএল নামের স্মার্টফোন দুটি বাজারে বেশ সাড়া ফেলে। তবে দুই বছর পর এই দুটি ডিভাইস বিক্রি বন্ধ করে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ জায়ান্ট।
বিভিন্ন প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ বছর পিক্সেলের চেয়ে আরও উন্নত ফোন নিয়ে আসবে গুগল। সে কারণে পুরনো স্মার্টফোন দুটি বিক্রি বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।
মূলত গুগলের অনলাইন স্টোর থেকে পিক্সেল এবং পিক্সেল এক্সএলের নাম সরিয়ে দেওয়া হয়েছে। যে কারণে সরাসরি গুগল থেকে এই দুটি ডিভাইস কেনার কোনও সুযোগ নেই। তবে অফলাইন স্টোর থেকে গুগলের প্রথম দুটি স্মার্টফোন পাওয়া যেতে পারে।
গেজেটস নাউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের অনলাইন থেকে স্মার্টফোন দুটি সরিয়ে দেওয়া হলেও বেশ কিছু অনলাইন এবং অফলাইনে অনেক জায়গায় এগুলো পাওয়া যাচ্ছে। বর্তমানে অনলাইনে ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে স্মার্টফোন দুটি কিনতে পারবেন গ্রাহকরা।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম