ইন্টারনেটে ধীর গতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৮, ২১:১৩আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ২১:১৫

ইন্টারনেটে ধীর গতি দেশের ইন্টারনেটে ধীর গতি ভর করেছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) সন্ধ্যার পর থেকে বিভিন্ন ফেসবুকসহ বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে সমস্যা হচ্ছে। বেশিরভাগ সময়ই ‘লোডিং’ দেখাচ্ছে। জানা গেছে, দুটি আইটিসির (ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল) ফাইবার ডাউন হওয়াটাই এই সমস্যা সৃষ্টি করেছে।
জানা গেছে, ক্যাবল মেরামত শেষ হলেই ইন্টারনেটে পূর্ণ গতি ফিরবে। ইতোমধ্যে একটি আইটিসি লাইভ (সচল) হয়েছে। অন্য আইটিসিটি সচল হতে আরও তিন ঘণ্টা লাগতে পারে।
দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা জানতে পেরেছি আইটিসি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম ও সামিট কমিউনিকেশনের ক্যাবল কাটা পড়ায় বেনাপোল থেকে ঢাকার ট্রান্সমিশন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ব্যান্ডউইথ পরিবহনে ব্যাঘাত ঘটায় ইন্টারনেটে ধীর গতি ভর করেছে।’
আইএসপিএবি’র সাধারণ সম্পাদকের ভাষ্য, ‘যাদের ব্যান্ডউইথের ব্যাকআপ আছে, তাদের কোনও সমস্যা হয়নি। আর যারা এই দুই আইটিসির ওপর শতভাগ নির্ভরশীল ও ব্যাকআপ নেই, তারাই মূলত সমস্যায় পড়েছেন।’
নিজের প্রতিষ্ঠান অপটিম্যাক্স সল্যুশনের কথা উল্লেখ করে ইমদাদুল হক বলেন, ‘সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথের পর্যাপ্ত ব্যাকআপ থাকায় আমাদের গ্রাহকদের কোনও সমস্যা হয়নি।’

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম