বিটিসিএলের নতুন এমডি তমাল কান্তি নন্দী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৮, ২০:৫২আপডেট : ১৩ মে ২০১৮, ২০:৫৪

তমাল কান্তি নন্দী বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন তমাল কান্তি নন্দী। রবিবার (১৩ মে) তিনি নতুন দায়িত্ব পান। এর আগে বিটিসিএলের সদস্য (রক্ষণাবেক্ষণ ও চালনা) পদের দায়িত্বে ছিলেন।

তমাল কান্তি নন্দী ১৯৫৯ সালের ১১ নভেম্বর চট্টগ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস বিষয়ে ডিগ্রি অর্জন করেন। ৭ম বিসিএসের মাধ্যমে টেলিকম ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে তৎকালিন বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডে (বিটিটিবি) যোগ দেন। পরবর্তীতে বিটিসিএলে বিভিন্ন পর্যায়ে উপ-বিভাগীয় প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী, পরিচালক ও প্রধান কর্মাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। 

/এনসি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি