হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

সাদিয়া ইসলাম
০৩ জুন ২০১৮, ২০:৪১আপডেট : ০৩ জুন ২০১৮, ২০:৪১

হেয়াটসঅ্যাপে নতুন ফিচার হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও সহজ ও আনন্দদায়ক করতে বিভিন্ন ধরনের ফিচার যুক্ত করছে প্রতিষ্ঠানটি। ফেসবুকের মালিকানাধীন এই ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস সম্প্রতি ‘প্রেডিক্টেড আপলোড’ নামে নতুন একটি সুবিধা চালু করেছে।
গেজেটস নাউয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ছবি পাঠানোর ক্ষেত্রে আগের চেয়ে বেশি সুবিধা দেবে প্রেডিক্টেড আপলোড। বিশেষ করে এটা ছবি পাঠানোর প্রক্রিয়াকে আরও সহজ করবে এবং ব্যবহারকারীদের অনেক সময় বাঁচাবে। এতে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ ব্যবহারে আরও বেশি আগ্রহী হবেন বলে মনে করছে কর্তৃপক্ষ।
প্রেডিক্টেড আপলোড ফিচারটি ব্যবহারকারীর যেকোনও ছবি আগে থেকেই সার্ভারে আপলোড করতে সক্ষম। এতে হোয়াটসঅ্যাপ গ্রাহকরা আরও সহজে যে কারও কাছে ছবি পাঠাতে পারবেন।
এছাড়া ছবি পাঠানোর আগে এই ফিচার ব্যবহার করে ছবি এডিটও করা যাবে। বিশেষ করে এডিটের সময় এতে নানা ধরনের ইফেক্ট সংযুক্ত করা যাবে।
প্রেডিক্টেড আপলোড ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইওএস গ্রাহকরা ব্যবহার করতে পারবেন।
সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম