মৃত সন্তানের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন বাবা-মা

সাদিয়া ইসলাম
১৬ জুলাই ২০১৮, ২২:২৫আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২২:২৯

ফেসবুক

মৃত মেয়ের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহারে বাবা-মাকে অনুমতি দিয়ে রুল জারি করেছে জার্মানির সর্বোচ্চ আদালত। উত্তরাধিকার আইনের ভিত্তিতে তাদের এ অনুমতি দেওয়া হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।

জার্মানির দ্য ফেডারেল কোর্ট অব জাস্টিস (বিজিএইচ) বলেন, অনলাইন ডাটাকে ব্যক্তিগত ডায়েরি কিংবা চিঠির মতো বিবেচনা করা উচিত। এ জন্য উত্তরাধিকার সূত্রে মৃত সন্তানের বাবা-মা সন্তানের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।

জার্মান দম্পতির ১৫ বছর বয়সী মেয়ে ২০১২ সালে ট্রেন দুর্ঘটনায় মারা যায়। এটা কী আসলেই দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা জানতে মেয়ের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশাধিকার চায় ওই দম্পতি। কিন্তু নিজস্ব নীতির কারণে ফেসবুক তা নাকচ করে দেয়।

এরপর আইনের দ্বারস্থ হলে, জার্মানির নিম্ন আদালত দম্পতিকে মেয়ের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশের অনুমতি দেয়। কিন্তু এর বিরুদ্ধে আপিল করে ফেসবুক। এরপর উচ্চ আদালত থেকে আবারও ওই দম্পতির পক্ষেই রায় আসে।

সূত্র: বিবিসি, গেজেটস নাউ
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম