উচ্চ মাধ্যমিকে যাদের ফল খারাপ হয়েছে তাদের জন্য তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণে বৃত্তির ঘোষণা দিয়েছে ক্রিয়েটিভ আইটি। গ্রাফিকস ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, থ্রিডি অ্যানিমেশন, এসইও, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং, মোশন গ্রাফিকস, ইন্টেরিয়র-এক্সটেরিয়র ডিজাইন ও ইমেজ এডিটিং কোর্সে বৃত্তি দেবে প্রতিষ্ঠানটি।
ক্রিয়েটিভ আইটি কর্তৃপক্ষ জানিয়েছে, বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দসই বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। অনলাইন প্ল্যাটফর্ম ক্রিয়েটিভ-ই স্কুলে লাইভ ও অফলাইন প্ল্যাটফর্ম ক্রিয়েটিভ আইটিতে সরাসরি প্রশিক্ষণ নেওয়া যাবে।
ক্রিয়েটিভ আইটির প্রধান নির্বাহী মনির হোসেন বলেন, ২০১৭ সালে আমরা উচ্চ মাধ্যমিকে ভালো ফল করা শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছিলাম। এবার পিছিয়ে থাকা শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গঠনের সুযোগ দেওয়ার পাশাপাশি সৃজনশীল ক্যারিয়ারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্য হতাশা থাকবে না।
আবেদনকারীর কম্পিউটার পরিচালনা সম্পর্কে প্রাথমিক ধারণা ও নিজস্ব কম্পিউটার থাকতে হবে। নির্বাচনী পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্ধারণ করা হবে। যারা বৃত্তি পেতে ইচ্ছুক তাদের ৩১ আগস্টের মধ্যে goo.gl/3EYguf এই লিংকে আবেদন করতে হবে।







