নতুন আইফোন আসতে দেরি হতে পারে

দায়িদ হাসান মিলন
১০ আগস্ট ২০১৮, ২১:০৪আপডেট : ১০ আগস্ট ২০১৮, ২১:০৪

আইফোন সেপ্টেম্বরে নতুন আইফোন বাজারে আসার কথা রয়েছে। কিন্তু এবার শেষ পর্যন্ত এটা না-ও আসতে পারে। সময় লাগতে পারে আরও কিছুদিন। কারণ, আইফোনের চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর কোম্পানি (টিএসএমসি) ভাইরাস আক্রমণের শিকার হয়েছে।
বৈশ্বিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এক ধরনের ভাইরাস আক্রমণের শিকার হয়েছে টিএসএমসি। যে কারণে এর চিপ শিপমেন্টে (জাহাজীকরণ) ব্যাঘাত ঘটতে পারে। স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি সময় লেগে যেতে পারে শিপমেন্ট করতে। এমনকি এ কারণে প্রতিষ্ঠানটির রাজস্ব আয়ও কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
আইফোনের জন্য নানা ধরনের চিপ তৈরি করে তাইওয়ান সেমিকন্ডাকটর কোম্পানি। যে কারণে প্রতিষ্ঠানটির চিপ সরবরাহে সমস্যা দেখা দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে অ্যাপলই। এ প্রসঙ্গে সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে জানায়, অ্যাপলের খুব গুরুত্বপূর্ণ সময়ে এমন একটি ঘটনা ঘটলো। প্রতিষ্ঠানটি তাদের নতুন আইফোন মডেল অবমুক্ত করার প্রস্তুতি নিচ্ছিলো।
জানা গেছে, ‘ওয়ানাক্রাই’ নামের একটি র‍্যানসমওয়্যারের আক্রমণের শিকার হয়েছে টিএসএমসি। এ কারণে তাদের কম্পিউটার সিস্টেম কাজ করছে না। ভাইরাস আক্রমণের কারণে তাদের অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে এবং বার বার রিবুট হচ্ছে।
সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম