বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস পেলো ৭৬টি প্রকল্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৮

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস পেলো ৭৬টি প্রকল্প

জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৮। বৃহস্পতিবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসে ৩৫টি ক্যাটাগরিতে ৭৬টি প্রকল্পকে পুরস্কৃত করা হয়।

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের ৬৫০টির বেশি প্রকল্প জমা পড়ে। এর মধ্যে ৩৫টি ক্যাটাগরিতে ৭৬টিকে পুরস্কার দেওয়া হয়। ৩২টি প্রকল্পকে চীনের অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ৯-১৩ অক্টোবর অনুষ্ঠিতব্য অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে বাংলাদেশে থেকে যাচ্ছে ৭০ সদস্যের প্রতিনিধিদল।

এবারে ৩৫টি ক্যাটাগরিতে ৭৬ জন প্রতিযোগীদের সম্মানিত করার পাশাপাশি ২৯ জন বিচারক, আয়োজক কমিটির সদস্যদেরও সম্মাননা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব শ্যাম সুন্দর শিকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের আহ্বায়ক দিদারুল আলম, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা