১৮ দিনে গ্রামীণফোন ছেড়েছে বেশি গ্রাহক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৮, ১৯:০৬আপডেট : ২১ অক্টোবর ২০১৮, ২০:৩১

গ্রামীণফোন নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের দিক দিয়ে শীর্ষে রয়েছেন গ্রামীণফোনের গ্রাহকরা। ১ অক্টোবর থেকে চালু হওয়ার পর গত ১৮ দিনে পুরনো অপারেটর পরিবর্তন করে নতুন অপারেটরে যাওয়ার জন্য যত গ্রাহক আবেদন করেছেন, তার মধ্যে এগিয়ে আছেন গ্রামীণফোনের গ্রাহকরা।

রবিবার (২১ অক্টোবর) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইল নম্বর পোর্টেবিলিটির (এমএনপি) প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৮ দিনে ৪৭ হাজার ৯০ জন মোবাইলফোন ব্যবহারকারী অপারেটর পরিবর্তনের আবেদন করেন। এর মধ্যে সফল হন ২৬ হাজার ৮১৭ জন গ্রাহক। সফল হওয়াদের মধ্যে গ্রামীণফোন ছাড়েন ১১ হাজার ৬৭৬ জন গ্রাহক।

এমএনপি নিয়ে বিটিআরসি প্রকাশিত প্রতিবেদন এদিকে, গ্রামীণফোন বেশি ছাড়লেও গ্রাহকরা নতুন অপারেটর হিসেবে বেছে নিয়েছেন রবিকে। ১৮ দিনে অপারেটর পরিবর্তন করে রবিতে গেছেন ১৬ হাজার ৯১৬ জন গ্রাহক। অন্যদিকে, অপারেটর পরিবর্তন করে বাংলালিংকে গেছেন পাঁচ হাজার ৫২৬ জন, গ্রামীণফোনের চার হাজার ৪১ এবং টেলিটকে গেছেন ৩৩৪ জন গ্রাহক।

বেশি গ্রাহক গ্রামীণফোন ছাড়লেও অপারেটর পরিবর্তনে দ্বিতীয় শীর্ষ তালিকায় রয়েছে বাংলালিংক। অপারেটরটির আট হাজার ৯১৬ জন অন্য অপারেটরে চলে গেছেন। তবে রবির পাঁচ হাজার ৯৭৩ ও টেলিটক ছেড়েছেন ২৫২ জন গ্রাহক।

এদিকে আবেদন করেও ২০ হাজার ২৫৫ জন গ্রাহক অপারেটর পরিবর্তন করতে ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হওয়াদের মধ্যে আট হাজার ৬৪২ জন গ্রাহক গ্রামীণফোন ছাড়তে চেয়েছিলেন, আর ১৩ হাজার ৪০৬ জন গ্রাহক যেতে চেয়েছিলেন রবিতে।

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম