কমেছে ফেসবুকের আয় ও ব্যবহারকারী

নুরুন্নবী চৌধুরী
০৫ নভেম্বর ২০১৮, ২০:৪২আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ২০:৪৪

ফেসবুক ব্যবহারকারীর প্রতীকী ছবি সাম্প্রতিক ফেসবুকের আয় ও ব্যবহারকারী দুটিই কমেছে। এ নিয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে ফেসবুকের বিনিয়োগকারীরা।
বিপুল পরিমাণ ফেসবুক ব্যবহারকারীদের ডেটা বেহাত, তথ্য বিকৃতি বা মিথ্যা তথ্য ছড়ানো, নির্বাচনকেন্দ্রীক ফেসবুকের নানা কার্যক্রমের কারণে এমনটা ঘটছে বলে মনে করা হচ্ছে।
জানা যায়, গত সেপ্টেম্বরসহ তিন মাসে ফেসবুকের আয় কমেছে প্রায় ৩৩ শতাংশ! যার মূল্য প্রায় ১ হাজার ৩৭৩ কোটি ডলার। সবমিলিয়ে বর্তমানে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি ২৭ লাখ! প্রতিবছর ব্যবহারকারী বাড়ার হার প্রায় ১০ শতাংশ। প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৪৯ কোটি; যা প্রতি বছর বাড়ার হার ৯ শতাংশ। তবে বিশ্লেষকদের ধারণা, বর্তমানে মাসিক ব্যবহারকারীর সংখ্যা ২২৯ কোটি এবং প্রতিদিনের ব্যবহারকারী ১৫১ কোটি।
এত বিচার-বিশ্লেষণের পরেও আয় কমে যাওয়ায় চিন্তিত ফেসবুকের বিনিয়োগকারীরা। সর্বশেষ ফেসবুকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ফেসবুকসহ হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম অথবা ফেসবুক মেসেঞ্জার প্রতিমাসে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৬০ কোটি। এছাড়া প্রতিদিন গড়ে ফেসবুকের মালিকানাধীন নানাধরনের অ্যাপস ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০০ কোটি!
সবমিলিয়ে চলতি বছর প্রতিষ্ঠানটির জন্য বেশ চিন্তায় আছেন বিনিয়োগকারীরা। গত সেপ্টেম্বরে ফেসবুকের সবচেয়ে বড় নিরাপত্তা ত্রুটির বিষয়টি এ চিন্তাকে আরও বাড়িয়েছে। এ সময়ে প্রায় ৩ কোটি ব্যবহারকারীর ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা হ্যাকারদের হাতে বেদখল হয়েছে। তবে সবকিছু ছাপিয়ে আগামী বছর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনার কথাও জানিয়েছেন ফেসবুক কর্তাব্যক্তিরা।

তথ্যসূত্র: সিএনএন

 

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম