উপহার দেওয়া যাবে ইন্টারনেট প্যাক

টেক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০১৮, ১৯:০৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৯:০৬

উপহার দেওয়া যাবে ইন্টারনেট প্যাক প্রিয়জনকে ডাটা (ইন্টারনেট) উপহার দিতে একটি নতুন সেবা চালু করলো মোবাইল অপারেটর রবি। এ সেবার আওতায় একজন রবি গ্রাহক অন্য একজন রবি গ্রাহককে এ উপহার দিতে পারবেন।
এ সেবা উপভোগ করতে *১২১২# ডায়াল করে ‘ডাটা প্রোডাক্ট’ মেনুতে ঢুকতে হবে গ্রাহককে। সে মেনু থেকে আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবকে উপহার দিতে গ্রাহক তার পছন্দমতো ডাটা গিফট প্যাক বাছাই করবেন। এরপর যে রবি প্রি-পেইড নম্বরে উপহারটি পাঠাতে চান তা নির্দিষ্ট করে দিতে হবে। পুরো প্রক্রিয়া শেষে ব্যবহারকারী একটি নিশ্চিতকরণ এসএমএস পাবেন।
গ্রাহক তার প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সেবাটি গ্রহণ করতে পারবেন। নির্ধারিত গিফট প্যাকের ওপর ভিত্তি করে (প্রতিটি পণ্যের মূল্য ভিন্ন ভিন্ন) গ্রাহককে চার্জ দিতে হবে। প্রতি উপহারের সঙ্গে মূসক, সম্পূরক শুল্ক ও সারচার্জ বাবদ ব্যয় হবে ২ টাকা ৪৪ পয়সা। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম