৫৮টি নিউজ পোর্টালই খুলে দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ১৯:২৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২০:২৪

বিটিআরসি
দেশের ৫৮টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধের একদিনের মধ্যেই সোমবার  (১০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সেগুলো খুলে দেওয়ার নতুন নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের জ্যেষ্ঠ সহকারী পরিচালক জাকির হোসেন খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কমিশন আইআইজিগুলোকে সবগুলো বন্ধ সাইট খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে।’
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘আমরা কিছুক্ষণ আগে বিটিআরসি থেকে নির্দেশনা পেয়েছি। ওয়েবসাইটগুলো খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পর্যায়ক্রমে সাইটগুলো চালু হয়ে যাবে।’
উল্লেখ্য, রবিবার (৯ ডিসেম্বর)  বিকালে বিটিআরসি দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ৫৮টি নিউজ পোর্টাল বন্ধ করার নির্দেশ দেওয়ার পর রাত থেকে সংশ্লিষ্ট সাইটগুলো বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়।

এ সংক্রান্ত আগের সংবাদ:

/এইচএএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম