‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ বুধবার

টেক রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ২০:৩২আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২০:৩২

ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৮ ‘ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা’ -এ প্রতিপাদ্য নিয়ে বুধবার (১২ ডিসেম্বর) দেশব্যাপী উদযাপিত হবে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৮।’ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি)দিবসটি উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানসহ আরও অনেকে।
দিবসটির কর্মসূচির মধ্যে রয়েছে ডিজিটাল বাংলাদেশ পুরস্কার প্রাপ্তদের সম্মাননা প্রদান, রোবো ওয়ার, পাজল গেম শো, দেশব্যাপী অনলাইন প্ল্যাটফর্মে রচনা প্রতিযোগিতা, দেশব্যাপী জেলা উপজেলায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত আলোচনা সভা।
এছাড়া একই জায়গায় বিকালে অনুষ্ঠিত হবে সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ শীর্ষক সেমিনার, রোবো ওয়ার ও জাতীয় পর্যায়ে অনলাইন রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. নজিবুর রহমানসহ আরও অনেকে।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম