টানেল উদ্বোধন করলেন এলন মাস্ক

আসির আহবাব নির্ঝর
১৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৬

টানেলে দাঁড়িয়ে এলন মাস্ক যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে নতুন একটি আন্ডারগ্রাউন্ড টানেলের মডেল উদ্বোধন করেছেন মার্কিন উদ্যোক্তা এলন মাস্ক। এটা দিয়ে শহরজুড়ে খুব দ্রুতগতির গাড়ি চলবে।
ব্যতিক্রমী এই টানেলের উদ্বোধন করতে স্থানীয় সময় মঙ্গলবার লস এঞ্জেলসের নির্ধারিত স্থানে আসেন মাস্ক। এসময় তাকে স্বাগত জানাতে আসেন বেশকিছু মানুষ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, টানেলটির দৈর্ঘ্য মাত্র ১ দশমিক ৬ কিলোমিটার। মডেল হিসেবে নির্মাণ করায় এর আকার ছোট রাখা হয়েছে। এতে আশানুরূপ সফলতা পাওয়া গেলে ভবিষ্যতে টানেলের দৈর্ঘ্য আরও বাড়বে। এই টানেলে বিশেষায়িত ইলেকট্রিক গাড়ি চলবে যার গতি হবে ঘণ্টায় সর্বোচ্চ ২৪০ কিলোমিটার। ফলে যানজট কমাতে কার্যকর ভূমিকা পালন করবে এটি।
এলন মাস্কের মালিকানায় পরিচালিত বোরিং কোম্পানি নামের প্রতিষ্ঠান টানেলটি তৈরি করেছে। এই প্রতিষ্ঠান মূলত ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কলাকৌশল নিয়ে কাজ করে। টেসলার ইলেকট্রিক কার এবং স্পেসএক্স প্রোগ্রামের প্রতিষ্ঠাতা হিসেবে বেশ পরিচিত এলন মাস্ক। তিনি এমন সব প্রকল্প হাতে নিয়েছেন যেগুলো বাস্তবায়ন বিশ্বের অনেক কিছুই পাল্টে যাবে। টানেলের মাধ্যমে যোগাযোগ তেমনই একটি প্রকল্প। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম