বাংলাদেশের ৯টি পেজ ও ৬টি আইডি বন্ধ করলো ফেসবুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৮, ১৯:২৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ২১:১২

ফেসবুক (ছবি: ইন্টারনেট থেকে)
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বাংলাদেশের ৯টি পেজ ও ৬টি আইডি বন্ধ করে দিয়েছে। ফেসবুকের নিউজরুমে প্রকাশিত এক পোস্টে সামাজিক এই যোগাযোগ মাধ্যমটি বলছে, সমন্বিতভাবে ভুয়া পোস্ট দেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফেসবুক জানায়, একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা তদন্ত চালায়।
ফেসবুক এক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে।
ফেসবুক আরও জানায়, বন্ধ হওয়া পেজগুলোর মধ্যে একটির ফলোয়ার সংখ্যা ছিল ১১ হাজার ৯০০ জন। বন্ধ হওয়া পেজগুলো বুস্ট করতে (বিজ্ঞাপন বাবদ) ৮০০ ডলার ব্যয় করা হয়েছে।
ফেসবুক বলছে, এই পেজগুলোর মধ্যে কয়েকটি হলো বিডিএসনিউজ২৪ ডট কম, BBC-BANGLA বিবিসি বাংলা, নিউজ দিনরাত২৪ ডট কম।

/এইচএএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম