ফেসবুকে সৃষ্ট গুজব ঠেকাতে কাজ করবে ৩ প্রতিষ্ঠান

ইমদাদুল হক
৩১ ডিসেম্বর ২০১৮, ২০:৩৯আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ২০:৩৯

ফেসবুক গুজব ঠেকাতে ভারতের তিনটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানকে কাজ দিচ্ছে ফেসবুক। প্রতিষ্ঠান তিনটি হলো এইচসিএল টেকনোলজিস, উইপ্রো ও মাহিন্দ্রা।পাশাপাশি এই প্রকল্পে অন্তর্ভুক্ত করতে ইতিমধ্যে একসেঞ্চার ও জেনপ্যাক্টের সঙ্গেও আলাপ চালিয়ে যাচ্ছেন মার্ক জাকারবার্গের প্রতিনিধিরা। অবশ্য ফেসবুকের সঙ্গে চুক্তির বিষয়ে ভারতের কোনও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত স্পষ্ট কোনও ঘোষণা দেওয়া হয়নি।
ব্যবহারকারীদের পোস্ট ও শেয়ারের মাধ্যমে ভুয়া বা ফেক নিউজ মুহূর্তে এই বৃহত্তম সামাজিক যোগাযোগের মাধ্যমটিতে ছড়িয়ে পড়ায় বিভিন্ন দেশে সমালোচানর মুখে বছরের শেষ প্রান্তে এসে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর দিয়েছে দ্য ইকোনোমিক টাইম।
খবরে বলা হয়েছে, ফেসবুকের কন্টেন্ট মডারেশন তথা সম্পাদনার জন্য ভারতীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলো কাজ দিতে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত এই কোম্পানিটি।
ভারতের গ্যাজেটস নাউ এক প্রতিবেদনে ফেসবুক কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, এসব প্রতিষ্ঠানকে আউটসোর্সিং কাজ হিসেবে কনটেন্ট সম্পাদনার কাজ দেওয়া হতে পারে। এখন থেকে ভারতীয় প্রতিষ্ঠানগুলো ফেসবুকের কনটেন্ট সম্পাদনার পাশাপাশি তথ্য বিশ্লেষণ বা ডেটা বিশ্লেষণ, ফেসবুক প্ল্যাটফর্মে মানি লন্ডারিংবিরোধী কার্যক্রম চালাবে।
এই কার্যক্রমের ফলে বিশ্বজুড়ে ফেসবুক প্ল্যাটফর্মে দিন দিন বাড়তে থাকা গুজব ও প্রতারণা ঠেকানো সম্ভব হবে বলে মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ। এজন্য তারা চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে ৪০০ মিলিয়ন ডলার দেবে বলে নাম প্রকাশ না করার শর্তে দ্য ইকোনোমিক টাইমকে জানিয়েছেন ফেসবুক-এর দায়িত্বশীল একটি সূত্র। অবশ্য এই ব্যয় বাড়তে পারে বলেও আভাস দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এর আগে ফেসবুকের নিরাপত্তা নিশ্চিত ও কনটেন্ট পর্যালোচনা করতে ২০ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনার কথা জানান জাকারবার্গ।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম