হোয়াটসঅ্যাপের ‘নকল ভার্সন’ অনলাইনে!

তাহসিনা হাসান
১১ জানুয়ারি ২০১৯, ২০:৫২আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ২০:৫২

আসল হোয়াটসঅ্যাপ (সবুজ রঙের) নকল হোয়াটসঅ্যাপ (সোনালি রঙের) বাজারে এসেছে হোয়াটসঅ্যাপের নকল ভার্সন। প্রকৃত ভার্সন এবং নকল ভার্সনটির মধ্যে খুব বেশি পার্থক্য না থাকায় গ্রাহকরা সহজেই প্রতারিত হতে পারেন। সম্প্রতি গেজেটস নাউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নকল এই হোয়াটসঅ্যাপ ভার্সনের নাম হোয়াটসঅ্যাপ গোল্ড। এটাকে হোয়াটসঅ্যাপের আপডেটেড ভার্সন মনে করতে পারেন অনেকে। ফলে বড় ধরনের বিপদ হতে পারে। এজন্য হোয়াটসঅ্যাপ গোল্ড ইন্সটল করতে নিষেধ করেছে অ্যাপটি নিয়ে কাজ করা বেশ কয়েকটি পরামর্শক সংগঠন।
তারা বলছে, হোয়াটসঅ্যাপ গোল্ড ইন্সটল করলে স্মার্টফোনে ভাইরাস ছড়িয়ে পড়বে। এতে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া এই ভাইরাসকে বেশ বিপজ্জনক হিসেবে উল্লেখ করেছে তারা।
এর আগে ২০১৬ সালেও হোয়াটসঅ্যাপ গোল্ড বাজারে ছড়িয়ে পড়েছিল। তখন বিভিন্নভাবে ব্যবহারকারীদের সতর্ক করায় এবং হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপে খুব বেশি ক্ষতি হয়নি এই অ্যাপ ব্যবহারকারীদের।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম