ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা পরিদর্শন করলেন এনবিআর চেয়ারম্যান

টেক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৭আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৭

স্যামসাংয়ের কারখানা পরিদর্শন করেন অতিথিরা জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) মো. মোশাররফ হোসেন ভুঁইয়া শনিবার নরসিংদীতে ফেয়ার ইলেক্ট্রনিকসের কারখানা পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, স্যামসাং ইলেক্ট্রনিকস বাংলাদেশের মোবাইল বিভাগের জেনারেল ম্যানেজার বোমিন কিম, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব-সহ আরও অনেক।
ফেয়ার ইলেকট্রনিকস ফেয়ার গ্রুপের একটি প্রতিষ্ঠান যেখানে স্যামসাং মোবাইল ফোন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার এবং মাইক্রোওয়েভ ওভেন নির্মাণ করা হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে উৎপাদন ও রফতানিমুখী করতে আমরা বিনিয়োগকারীদের যে সহায়তা ও প্রণোদনা দিয়েছি তার উপযুক্ত ব্যবহার দেখতে, ভবিষ্যতে বিনিয়োগকারীদের আর কী ধরনের সহায়তা প্রয়োজন তা বুঝতে এবং বিদেশী বিনিয়োগ উৎসাহিত করতে আমরা স্যামসাং কারখানা পরিদর্শন করছি। এখানে কোরিয়ার প্রকৌশলীদের নির্দেশনায় এ দেশের ছেলেমেয়েরা খুবই দক্ষতার সঙ্গে কাজ করছে।
ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, আমরা অনুরোধ করবো বাংলাদেশকে বিশ্বের কাছে প্রযুক্তি হাব হিসেবে গড়ে তুলতে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক