ভাঁজযোগ্য স্মার্টফোন আনছে মটোরোলাও

আসির আহবাব নির্ঝর
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৮আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৮

মটোরোলার ভাঁজযোগ্য ফোন হতে পারে এমন ভাঁজযোগ্য (ফোল্ডেবল) স্মার্টফোনের মিছিলে যোগ দিতে যাচ্ছে মটোরোলা। স্যামসাং, হুয়াওয়ে ও শাওমির পর এবার এ ধরনের ফোন আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ মাসেই ভাঁজযোগ্য স্মার্টফোন প্রদর্শন করেছে দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। তাদের ওই স্মার্টফোনের নাম ‘স্যামসাং ফোল্ড’। একই সপ্তাহে ‘মেট এক্স’ নামের ভাঁজযোগ্য স্মার্টফোন প্রদর্শন করে হুয়াওয়ে। আর শাওমি আগেই ভাঁজযোগ্য স্মার্টফোনের ঘোষণা দিয়েছে। এবার এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মটোরোলা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভাঁজযোগ্য স্মার্টফোনের মিছিলে পিছিয়ে পড়তে চায় না তারা। ইতোমধ্যে ভাঁজযোগ্য স্মার্টফোনের কাজ শুরু করেছে মটোরোলা এবং দ্রুতই এটি বাজারে ছাড়া হবে।

এনগেজেটের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বিজনেস ম্যাগাজিন ফরচুন জানিয়েছে, এপ্রিলে ভাঁজযোগ্য স্মার্টফোন আনবে স্যামসাং, হুয়াওয়ে আনবে জুনে। মটোরোলা পরিকল্পনা করছে, সেপ্টেম্বরেই ভাঁজযোগ্য স্মার্টফোন বাজারে ছাড়বে। এ সম্পর্কে মটোরোলার গ্লোবাল প্রোডাক্টসের ভাইস প্রেসিডেন্ট ড্যান ডেইরি জানান, মটোরোলার ভাঁজযোগ্য স্মার্টফোন হবে একটু অন্যরকম। সবাই ফোল্ডিং ফোনের ক্ষেত্রে স্ক্রিন বাইরের দিকে রাখছে। কিন্তু আমরা ভেতরের দিকে রাখার পরিকল্পনা করছি।

ড্যান ডেইরি বলেন, আমরা প্লাস্টিক ওএলইডি ডিভাইসের ওপর ‘প্লাস্টিক ফিল্ম’ দিয়ে পরীক্ষা চালাচ্ছি। বাস্তবতা হলো, প্রচলিত স্মার্টফোনগুলোতে যখনই আপনি নখে আঁচড় দেন তখনই এগুলোতে দাগ পড়ে যায়। কেনার প্রথম দিন এগুলো সুন্দর থাকে কিন্তু পরবর্তীতে সৌন্দর্য হারায়।

সূত্র: ফরচুন 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম