ফাঁস হলো মটোরোলার ভাঁজযোগ্য ফোনের তথ্য

আসির আহবাব নির্ঝর
০৮ মার্চ ২০১৯, ২০:২২আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২১:৫৯

এটার মতো হবে, তবে নতুনটা ভাঁজ করা যাবে ভাঁজযোগ্য স্মার্টফোনের একটি পেটেন্ট অনুমোদন পেয়েছে মটোরোলা। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) এই অনুমোদন দিয়েছে। তথ্যানুযায়ী, মটোরোলার ভাঁজযোগ্য স্মার্টফোনটি দেখতে হবে প্রতিষ্ঠানটির একসময়ের সবচেয়ে জনপ্রিয় ফোন রেজর ভি-থ্রি ফোনের মতো।
রেজর ভি-থ্রি ২০০৪ সালে বাজারে আসে। এরপরই ব্যাপক জনপ্রিয়তা পায় ফোনটি। এবার ওই ফোনের মতোই ভাঁজযোগ্য স্মার্টফোন তৈরি করবে লেনোভোর মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
জানা গেছে, ভাঁজযোগ্য এই স্মার্টফোনটি আকারে লম্বা হবে। এটি মাঝখানে ভাঁজ করা যাবে যেমনটি রেজর ভি-থ্রিতে করা যেতো। পেটেন্টে দেখা গেছে, ভাঁজ করার জন্য এই ফোনের মাঝখানে কব্জার মতো অংশ থাকবে যা সামনে থেকে দৃশ্যমান হবে। যদিও অনেকে বলছেন, এটা যেন দেখা না যায় সে ব্যবস্থা করবে কর্তৃপক্ষ।
মটোরোলার ভাঁজযোগ্য স্মার্টফোনের ওপরের অংশটির পেছনের দিকে ছোট একটি স্ক্রিন থাকবে। এ ধরনের স্ক্রিন রেজার ভি-থ্রি ফোনেও ছিল। এই স্ক্রিনের সাহায্যে কল, মেসেজ এবং বিভিন্ন নোটিফিকেশন চেক করা যাবে। এছাড়া এ অংশটিতে ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকতে পারে।
এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী মাসে নিজেদের প্রথম ভাঁজযোগ্য স্মার্টফোন প্রদর্শন করতে পারে মটোরোলা। এই স্মার্টফোনটি সব মিলিয়ে ২ লাখ পিস উৎপাদন করা হতে পারে। এটা কিনতে বাংলাদেশি ক্রেতাদের প্রায় ১ লাখ ২৬ হাজার টাকা খরচ করতে হবে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম