জাতীয় শিশু দিবসে রোবটিকস উৎসব

টেক রিপোর্ট
১৫ মার্চ ২০১৯, ২০:২৬আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২০:২৬

উৎসবের পোস্টার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের নিয়ে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘বঙ্গবন্ধু শিশু রোবটিক্স উৎসব ২০১৯।’ চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় শিশুদের নতুন প্রযুক্তির ব্যাপারে উৎসাহিত করতে এ আয়োজন করেছে উদ্যোক্তারা।

রোবটিক্স, স্ক্র্যাচ প্রোগ্রামিংসহ নানা বিষয়ে আগ্রহ ও দক্ষতা বৃদ্ধিই এই আয়োজনের লক্ষ্য। রবিবার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সোবহানবাগ ক্যাম্পোসে সকাল থেকে এই উৎসব অনুষ্ঠিত হবে।

প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা দুটি ক্যাটাগরিতে রোবট তৈরি, রোবট আইডিয়া কন্টেস্ট, রোবট কন্ট্রোল মিশন, রোবট আনমেড গ্রাউন্ড ভেহিকেল মিশন, ইন্ডাস্ট্রি ৪.০ মিশনসহ স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ে অংশ নেবে।

এই আয়োজনের সহ-আয়োজক ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার, বাংলাদেশ রোবটিকস সোসাইটি, মাকসুদুল আলম বিজ্ঞানাগার ও সিরেনা টেকনোলজিস। পৃষ্ঠপোষকতা করছে উইডেভস, ফাইবার অ্যাট হোম ও গিগাটেক লিমিটেড।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম