টিভি স্ট্রিমিং উন্মোচন করলো অ্যাপল

আসির আহবাব নির্ঝর
২৮ মার্চ ২০১৯, ১২:৩০আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১২:৩০

অ্যাপল নিয়ে আসছে স্ট্রিমিং সার্ভিস নতুন টিভি স্ট্রিমিং প্ল্যাটফর্ম উন্মোচন করেছে অ্যাপল। এই প্ল্যাটফর্মের নাম অ্যাপল টিভি প্লাস। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ায় এক অনুষ্ঠানে এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম উন্মোচন করা হয়।
ওই অনুষ্ঠানে আরও কয়েকটি ঘোষণা দেয় অ্যাপল। এর মধ্যে ছিল ক্রেডিট কার্ড উন্মোচন, গেমিং পোর্টাল ও নিউজ অ্যাপ নিয়ে আসার ঘোষণা। এতে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এসে কুক প্রথমেই বলেন, আজকে যেসব বিষয় নিয়ে ঘোষণা দেওয়া হবে সেগুলো কোনও ডিভাইস নয়। এগুলো হলো নতুন কিছু সেবা সম্পর্কিত ঘোষণা।
এসব উদ্যোগের মাধ্যমে ৪২ বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি নতুন পথে যাত্রা শুরু করলো। অবশ্য অ্যাপল টিভি স্ট্রিমিং সার্ভিসে আসবে তা অনেকটা অনুমিতই ছিল। কারণ, বর্তমানে এ বাজারটি নিয়ন্ত্রণ করছে অ্যামাজন ও নেটফ্লিক্স। ফলে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে অ্যাপল এ ধরনের সেবা আনবে এটাই স্বাভাবিক।
ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের অনুষ্ঠানে অনেক তারকা উপস্থিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন- জেনিফার অ্যানিস্টন, স্টিভেন স্পিলবার্গ ও অপরাহ উইনফ্রে। এরা সবাই টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির অর্থায়নে পরিচালিত বেশ কয়েকটি টিভি প্রজেক্টের সঙ্গে জড়িত।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
শি-ট্রাম্প বৈঠকের আগে বার্থ ট্যুরিজমে ভিসা কড়াকড়ি, কেন?
শি-ট্রাম্প বৈঠকের আগে বার্থ ট্যুরিজমে ভিসা কড়াকড়ি, কেন?
আসলে কোন কারণে হত্যাকাণ্ডের শিকার হলেন তারা?
আসলে কোন কারণে হত্যাকাণ্ডের শিকার হলেন তারা?
মোবাইল নিষেধ, সময়মতো ডিনার: জার্মানিতে ক্লপের শাসন
মোবাইল নিষেধ, সময়মতো ডিনার: জার্মানিতে ক্লপের শাসন
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত