হোয়াটসঅ্যাপে দু’টি নতুন ফিচার

আসির আহবাব নির্ঝর
১২ এপ্রিল ২০১৯, ২০:৫৯আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২০:৫৯

হোয়াটসঅ্যাপ সম্প্রতি ভুয়া সংবাদ চিহ্নিত ও প্রতিরোধে নতুন দুটি ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন আরও একটি ফিচার নিয়ে এসেছে তারা। প্রতিষ্ঠানটি বলছে, এই ফিচারের মাধ্যমে গ্রাহকসেবা আরও উন্নত হবে।
বেশ কয়েকটি প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের বরাত দিয়ে গেজেটস নাউ জানিয়েছে, হোয়াটসঅ্যাপের চালু করা নতুন ফিচারটির নাম ‘ইগনোর আর্কাইভড চ্যাটস’। অবশ্য কেউ কেউ বলছে ‘ভ্যাকেশন মোড’ ফিচারের নাম পরিবর্তন করে ইগনোর আর্কাইভড চ্যাটস রাখা হয়েছে।
এই ফিচার গত বছরের প্রথম পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এতে সফলতা পাওয়ায় এবার সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ভ্যাকেশন মোড চালু করা হয় যেন গ্রাহকরা বিরক্তিকর চ্যাটগুলোকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে পারেন। অর্থাৎ এই মোড ব্যবহারের মাধ্যমে কোনও চ্যাট মিউট করলে সেটা আনমিউট করার আগ পর্যন্ত সেভাবেই থাকবে।
দ্রুতই হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি সব ব্যবহারকারী পাবেন। তবে ঠিক কবে থেকে এটা চালু করা হবে তার নির্দিষ্ট কোনও তারিখ ঘোষণা করেনি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম