কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে গুগলের নতুন ওয়েবসাইট

মোখলেছুর রহমান
২৭ এপ্রিল ২০১৯, ১৩:৩৪আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৩:৪০

কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে গুগলের নতুন ওয়েবসাইট বর্তমানে কর্মক্ষেত্রে যৌন হয়রানির ঘটনা অনেক বেড়ে গেছে। বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগলকেও সাম্প্রতিক বছরগুলোতে কোম্পানিটিতে যৌন হয়রানির ঘটনায় অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। তাই কর্মীরা যেনো সহজেই হয়রানির ঘটনায় কোম্পানিটির কাছে রিপোর্ট করতে পারে সে লক্ষ্যে একটি ডেডিকেটেড ওয়েবসাইট তৈরির ঘোষণা দিয়েছে গুগল।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) এক ব্লগ পোস্টে কোম্পানিটির গ্লোবাল ডিরেক্টর অফ ডাইভারসিটি, ইক্যুইটি অ্যান্ড ইনক্লুশন মেলানি পার্কার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘নতুন এই ডেডিকেটেড ওয়েবসাইটটির মাধ্যমে আমরা কর্মীদের যৌন হয়রানির বিষয়ে কথা বলার পথটিকে আরও সহজ করতে যাচ্ছি।’

গুগল জানায়, কোম্পানিটি তাদের অস্থায়ী এবং ভেন্ডর কর্মীদের জন্য অনুরূপ একটি ওয়েবসাইট তৈরির কাজ করছে যা জুন নাগাদ শেষ হবে।

বিশ্বব্যাপী কর্মক্ষেত্রে হয়রানির বিরুদ্ধে গত নভেম্বরে প্রায় ২০ হাজার গুগলকর্মী একটি পদযাত্রা বের করেছিল।পরবর্তী সময়ে কোম্পানিটির সিইও সুন্দর পিচাই ঘোষণা দেন, যৌন নির্যাতন ও নিগ্রহের ঘটনায় এখন থেকে গুগল তাদের কোনও কর্মীকে সালিশে যেতে বাধ্য করবে না এবং তাদেরকে আদালতের দ্বারস্থ হওয়ার অনুমতি দেবে।

গুগল জানিয়েছে, কোম্পানিটি ইতোমধ্যেই বৈষম্য, হয়রানি এবং প্রতিশোধসহ কর্মীদের প্রতি অপব্যবহার সম্পর্কিত পঞ্চম বার্ষিক সারাংশ একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

পার্কার বলেন, ‘চার মাসের একটি পাইলট প্রজেক্টের পর আমরা আমাদের এই “সাপোর্ট পারসন প্রোগ্রাম”টির পরিসর বাড়িয়েছি– যেন গুগলের যেকোনও কর্মী হয়রানি ও বৈষম্যমূলক আচরণের জন্য সহকর্মীকে তদন্তের আওতায় আনতে পারে।

সূত্র: গেজেটস নাউ

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম