স্মার্টফোনে স্পেস খালি করতে সাহায্য করবে গুগল

মোখলেছুর রহমান
১৫ মে ২০১৯, ২১:০৪আপডেট : ১৫ মে ২০১৯, ২১:০৪

গুগল অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে স্টোরেজের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। তবে এখনও যেসব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী শুধু অভ্যন্তরীণ স্টোরেজ স্পেসের ওপর নির্ভরশীল তাদের স্মার্টফোনে ডাটা স্টোরেজ নিয়ে ভাবনার মধ্যেই থাকতে হয়। অনেক সময় আমরা এমন কিছু অ্যাপ ব্যবহার করি যা খুব স্বল্প সময়ের জন্য ব্যবহার হয় কিন্তু স্মার্টফোনের স্টোরেজ স্পেসে অনেক জায়গা দখল করে রাখে। এখন থেকে সেসব স্বল্প ব্যবহৃত অ্যাপগুলো সম্পর্কে সতর্ক বার্তা পাঠাবে গুগল। যেন ব্যবহারকারীরা এই অ্যাপগুলো আনইনস্টল করার মাধ্যমে তাদের স্টোরেজ স্পেস খালি করতে পারে।
ইতিমধ্যে এই ফিচারটি বিশ্বজুড়ে কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গুগল জানিয়েছে প্লেস্টোরের এই নতুন ফিচারটি হয়ত সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য চালু করা হবে না। এমনকি এটি শুধু পরীক্ষামূলক প্রকল্প হিসেবেও রয়ে যেতে পারে।
প্লেস্টোর এই সুপারিশগুলো ব্যবহারকারীদেরকে নোটিফিকেশন আকারে পাঠাবে। এতে ট্যাপ করলে ব্যবহারকারীরা তাদের স্মার্টফোনের অযাচিত অ্যাপগুলো দেখতে পাবেন যেগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছে না। তারপর ব্যবহারকারীরা সেই অ্যাপগুলো মুছে দিতে পারবেন।
এছাড়া এখন থেকে গুগল ব্যবহারকারীরা একই সঙ্গে একাধিক অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এজন্য আপনি যে অ্যাপ ডাউনলোড করতে চান সেগুলো নির্বাচন করে 'ইনস্টল করুন'-এ চাপুন। আপনার বাছাই করা অ্যাপগুলো প্লেস্টোর থেকে পর্যায়ক্রমে ডাউনলোড হয়ে যাবে।
সূত্র: গেজেটস নাউ

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম