ক্ষতিকর কনটেন্ট সরাতে কাজ করছে ইউটিউব

আসির আহবাব নির্ঝর
২০ জুন ২০১৯, ১১:১৮আপডেট : ২০ জুন ২০১৯, ২২:০৮

ইউটিউব

ক্ষতিকর কনটেন্ট সরিয়ে ফেলতে কাজ করে যাচ্ছে ইউটিউব। এ তথ্য জানিয়েছেন ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।

তিনি বলেন, ‘এটা নিয়ে কাজ চলছে। কোনও ক্ষতিকর কনটেন্ট ইউটিউবে থাকবে না।’

ভারতীয় প্রযুক্তিবিষয়ক গণমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, ইউটিউব এরইমধ্যে তাদের হেটস্পিচ পলিসিতে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। আর এই নীতির আওতায় গত তিন মাসে প্রায় ৯০ লাখ ভিডিও অপসারণ করেছে তারা।

সোমবার (১৭ জুন) গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানান, এটা একটা চলমান প্রক্রিয়া। ধীরে ধীরে ইউটিউব থেকে সব ক্ষতিকর কনটেন্ট সরিয়ে ফেলা হবে। তবে প্লাটফর্মটি আকারে বিশাল হওয়ায় এর সমস্যাগুলো সমাধানে অনেক জটিলতা দেখা দেবে বলেও স্বীকার করেন তিনি।

গত কয়েক বছর ধরে নেতিবাচক বিভিন্ন কনটেন্টের কারণে সমালোচিত হয়ে আসছে ইউটিউব। বিশেষ করে ক্ষতিকর বা নেতিবাচক কনটেন্ট সরানোর জন্য তাদের আলাদা টিম থাকলেও এগুলো কীভাবে ইউটিউবে থাকছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

সিএনএনের এক প্রশ্নের জবাবে পিচাই বলেন, ‘আমরা সঠিক পথে চলার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমাদের প্লাটফর্ম ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। কাজেই এতে কোনও ক্ষতিকর কনটেন্ট থাকবে না।’

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম