গোলটেবিল বৈঠকে বক্তারা: টেলিকম খাতে চাপছে করের বোঝা

টেক রিপোর্ট
২৬ জুন ২০১৯, ১৮:৪৮ আপডেট : ২৬ জুন ২০১৯, ১৯:০৩

বৈঠকে বক্তারা

টেলিকম খাতের ওপর করের বোঝা চাপিয়ে প্রবৃদ্ধিকে আটকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্টরা। বুধবার (২৬ জুন) রাজধানীর কাওরান বাজারের লা ভিঞ্চি হোটেলে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)আয়োজিত গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করা হয়। বাজেট:টেলিকম খাতের বাস্তবতা শীর্ষক গোলটেবিলে মোবাইল অপারেটরগুলোর শীর্ষ কর্মকর্তা ও এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা এমন বক্তব্য দেন।

টিআরএনবি সভাপতি মুজিব মাসুদের সভাপতিত্বে বৈঠকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাজহারুল আনোয়ার খান শিপু। টিআরএনবির কোষাধ্যক্ষ শামীম জাহাঙ্গীর মূল বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। বৈঠকটি সঞ্চালনা করেন টিআরএনবির সাবেক সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর জরিপ ও পরিদর্শন) মেফতাহ উদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে সমন্বয় করেই কর কিংবা ভ্যাটের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। এটি এককভাবে জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত নয়। স্মার্টফোনে আমদানি শুল্ক বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, মানুষের আয় বেড়েছে। ক্রয় সক্ষমতা বেড়েছে। ফলে দাম বাড়লেও মানুষ স্মার্টফোন কিনতে পারবে। তিনি মনে করেন, স্মার্টফোনে সুফলের চেয়ে কুফল বেশি। মানুষ বেশি বেশি করে ফেসবুক, ইউটিউবে ঢুকে বসে থাকছে। তার মতে, খুব বেশি স্মার্টফোনের দরকার নেই। টেলিঘনত্ব (মোবাইল ব্যবহারের হার) বাড়াতে স্মার্টফোনের দরকার নেই। ফিচার ফোনেও তা সম্ভব। তিনি বলেন, সব নীতিমালা ভালো ফল দেবে তা আশা করা যায় না।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম বলেন, টেলিটকের মতো প্রতিষ্ঠানকে আমরা রেখেছি বাজার নিয়ন্ত্রণের জন্য। এছাড়া সরকারের কিছু কাজ টেলিটক করে থাকে। সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হলেও তাকে কর, ভ্যাট দিতে হবে। নতুবা সরকার পরিচালনা করা যাবে না।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, নিয়ন্ত্রক সংস্থা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। টেলিকম খাতে আয়ের প্রায় ৫০ শতাংশ সরকারের কোষাগারে চলে যায়। এভাবে টিকে থাকা কঠিন।

টেলিটকের ডিজিএম সাইফুর রহমান খান বলেন, টেলিকম খাতে বিভিন্ন কর ও শুল্ক আরোপের ফলে লোকসানের পরিমাণ বেড়ে যাবে। এতে আমাদের মতো ছোট কোম্পানির জন্য টিকে থাকা কঠিন হবে।
অ্যামটবের সাবেক মহাসচিব টি আই এম নুরুল কবির বলেন, টেলিকম খাতে ১০ শতাংশ সম্পূরক শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে, যা বিশ্বের কোথাও নেই। সেই সঙ্গে সিম ট্যাক্স এই খাতের প্রবৃদ্ধিকে থামিয়ে দিচ্ছে। সফটওয়্যার খাত প্রণোদনা পেয়েছে। অথচ কখনও তারা প্রণোদনা চায়নি। যদি সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় তাহলে কেন ইন্টারনেট ফ্রি করা যাবে না। বৈদেশিক বিনিয়োগকারী এ দেশ থেকে ব্যবসা গুটিয়ে নিয়ে যাচ্ছে। কেন তারা চলে যাচ্ছে তা খুঁজে বের করা দরকার।

গ্রামীণফোনের হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত বলেন, এই খাতের মধ্যে আমরাই প্রথম পুঁজিবাজারে গিয়েছি। এজন্য করপোরেট ট্যাক্সের ওপর ১০ শতাংশ কর রেয়াত দেওয়া হয়। পুঁজিবাজারে যাওয়ার তিন বছরের মাথায় কর রেয়াত ৫ শতাংশ কমিয়ে দেওয়া হছে। এতে অন্য কোম্পানি পুঁজিবাজারে যেতে নিরুৎসাহিত হবে।
রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম বলেন, প্রস্তাবিত ট্যাক্স বাস্তবায়িত হলে সরকার তিন হাজার কোটি টাকা বেশি পাবে। সরকার যদি সিম ট্যাক্স না বাড়ায় তাহলে এই খাতে সরকার ট্যাক্স পাবে ৬ থেকে সাড়ে ৬ হাজার কোটি টাকা।

মোবাইল ফোন কনজ্যুমার অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, যে সেবাকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়া হবে বলে সরকার ঘোষণা দিয়ে এসেছে সেখানেই করের বোঝা চাপানো হচ্ছে। এই খাত থেকে করের বোঝা কমানোর দাবি জানান তিনি।

/এইচএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার