বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ১২:৫০ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫০

ভারতের হায়দরাবাদে নিজের বাসায় এক সফটওয়্যার কর্মীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। রবিবার ভোরে ২৯ বছর বয়সী ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ মামলা নিয়ে তার মৃত্যুর পরিপ্রেক্ষিত তদন্ত শুরু করেছে।

মৃত তরুণীর নাম অর্চনা চৌধুরী মালিক। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। হায়দরাবাদের মাইন্ডস্পেস আইটি করিডরের একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করতেন।

পুলিশ জানায়, ভোর আড়াইটার দিকে অর্চনা এক সহকর্মীকে ভিডিও কল করেন। ওই সময় ওই সহকর্মী মায়ের সঙ্গে হায়দরাবাদের বাইরে একটি অনুষ্ঠানে ছিলেন। অভিযোগ রয়েছে, তাকে বিয়ে না করলে নিজের জীবন শেষ করে দেওয়ার হুমকি দেন অর্চনা।

পুলিশের ভাষ্য, পরে ওই সহকর্মী বারবার যোগাযোগের চেষ্টা করলেও অর্চনার কোনও সাড়া পাননি। ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি অর্চনার ফ্ল্যাটে পৌঁছে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। মাধাপুর থানার পুলিশ জানায়, টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে অর্চনাকে মৃত অবস্থায় পায়।

পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখেন। ফরেনসিক টিম সেখানে গিয়ে আলামত সংগ্রহের জন্য পরিদর্শন করে। ময়নাতদন্তের জন্য অর্চনার মরদেহ ওসমানিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তকারীরা মৃত্যুর আগের পরিস্থিতি খতিয়ে দেখছেন। এর মধ্যে রয়েছে কথিত সম্পর্ক ও অন্যান্য সম্ভাব্য কারণ।

সূত্র: এনডিটিভি 

/এসএইচএম/
সম্পর্কিত
ভারতে বাংলাদেশের মিশ্র অভিজ্ঞতা 
রাহুল গান্ধীর বহরের পাঁচ গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
সর্বশেষ খবর
এএফসির কোচ এডুকেশন টিউটরস কোর্সে বাংলাদেশের অদিতি
এএফসির কোচ এডুকেশন টিউটরস কোর্সে বাংলাদেশের অদিতি
চিত্রনায়িকা শিমু হত্যা: নির্দোষ দাবি করলেন স্বামীসহ দু’জন
চিত্রনায়িকা শিমু হত্যা: নির্দোষ দাবি করলেন স্বামীসহ দু’জন
প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগিয়ে রূপপুর
প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পথে আরেক ধাপ এগিয়ে রূপপুর
ট্রাকচালক হোসেন হত্যায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
ট্রাকচালক হোসেন হত্যায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার