হিটাচি এখন ম্যাক্সেল

মাহবুবুর রহমান
৩০ জুন ২০১৯, ১৯:৩৩আপডেট : ৩০ জুন ২০১৯, ১৯:৩৩

নাম পরিবর্তন অনুষ্ঠান জনপ্রিয় হিটাচি ব্র্যান্ডের নাম পরিবর্তন হলো। নতুন নাম ম্যাক্সেল। সম্প্রতি ঢাকার একটি হোটেলে হিটাচি বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে নাম পরিবর্তনের ঘোষনা দেয় স্থানীয় পরিবেশক ইউনিক বিজনেস সিস্টেমস লিমিটেড। অনুষ্ঠানে জানানো হয় এই পরিবর্তনটি কেবল লোগো পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং অন্যান্য সব সেবা অপরিবর্তিত থাকবে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন, ইউনিক বিজনেস সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম, জাপানী রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি ও হিটাচি সিঙ্গাপুরের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার তরুন জেইন।
২০১৩ সালে হিটাচির প্রজেক্টর ব্যবসা অধিগ্রহণ করে ম্যাক্সেল। পরে পর্যায়ক্রমে অঞ্চলভিত্তিক বাজারে পণ্য বাজারজাতকরণে পরিবর্তনের উদ্যোগ আসে হিটাচির পক্ষ থেকে। সে থেকেই বিশ্বব্যাপী হিটাচি ব্র্যান্ডের নামেই ম্যাক্সেল প্রজেক্টরের সেবার ক্রমাগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান