স্মার্টফোন ও ট্যাব মেলা বৃহস্পতিবার

মাহবুবুর রহমান
৩০ জুন ২০১৯, ২১:১০আপডেট : ৩০ জুন ২০১৯, ২১:৩৬

স্মার্টফোন ও ট্যাব মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের মেলা বসছে রাজধানীতে। ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০১৯’ শীর্ষক এই মেলা আগামী বৃহস্পতিবার শুরু হবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। মেলা চলবে শনিবার পর্যন্ত। এর আয়োজক এক্সপো মেকার।

স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এক্সপো মেকারের আয়োজনে এটি দ্বাদশ প্রদর্শনী। এ উপলক্ষে রবিবার (৩০ জুন) রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের সেলস ডিরেক্টর সালাহউদ্দীন সানজি, স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব প্রোডাক্ট ফজলুল মুসাওইর চৌধুরী, ডিএক্স টেল লিমিটেডের হেড অব রিটেইল অপারেশন জেএম হাসান সাইফ, ভিভো বাংলাদেশের অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ, অপো বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ইফতেখার উদ্দীন সানি ও এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান।

অনুষ্ঠানে জানানো হয়, এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। এরইমধ্যে হুয়াওয়ে, অপো, স্যামসাং, শাওমি, ভিভো, মটোরোলাসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করবে। বেশ কিছু মডেলের স্মার্টফোন অবমুক্ত করা হবে মেলায়। পাওয়া যাবে মোবাইল এক্সেসরিজও। বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ওইদিন বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখে কিনতে পারবেন। এছাড়া থাকবে অনেক আয়োজন।

মেলার প্লাটিনাম স্পন্সর হুয়াওয়ে, অপো ও স্যামসাং। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ডিএক্স টেল ও ভিভো। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে মটোরোলা।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

/এইচএএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম