অবশেষে আসছে গ্যালাক্সি ফোল্ড

আজরাফ আল মূতী
২৫ জুলাই ২০১৯, ২০:৫৫আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২০:৫৫

গ্যালাক্সি ফোল্ড অবশেষে এ বছরের সেপ্টেম্বরে গ্যালাক্সি ফোল্ড বাজারে আসবে বলে জানিয়েছে স্যামসাং। সাম্প্রতিক এক টুইট বার্তায় গ্যালাক্সি ফোল্ড সম্পর্কিত এই বিষয়গুলো নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, জুন মাসে গ্যালাক্সি ফোল্ড বাজারে আসার কথা থাকলেও গুণগত মান নিশ্চিত করার স্বার্থে ফোনটির বাজারে আসার তারিখ পিছিয়ে দেওয়া হয়।

প্রযুক্তিবিষয়ক সাইট এনগেজেটের বরাতে জানা গেছে, গ্যালাক্সি ফোল্ডকে আরও টেকসই করার লক্ষ্যে ইনফিনিটি ডিসপ্লের নিরাপত্তা লেয়ার ‘বেজেল’-এর বাইরেও বর্ধিত করা হয়েছে। এছাড়া ডিসপ্লের নিচে মেটাল লেয়ার যোগ করা হয়েছে এবং উপরে ও নিচের হিঞ্জ ক্যাপকে আরও উন্নত করা হয়েছে।

স্যামসাংয়ের তরফ থেকে জানানো হয়েছে, শুধু হার্ডওয়্যার নয়, ফোল্ডের সফটওয়্যার উন্নয়নেও কাজ করা হচ্ছে।   

এদিকে সেপ্টেম্বরে নির্ধারিত কিছু বাজারে এটি ছাড়ার কথা বলা হলেও, ঠিক কোন কোন বাজারে গ্যালাক্সি ফোল্ড আসবে তা এখনও পরিষ্কার করে জানায়নি স্যামসাং।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম