পর্নো সাইটের ডাটা ট্র্যাক করে ফেসবুক গুগল ওরাকল!

আজরাফ আল মূতী
২৮ জুলাই ২০১৯, ২০:৫০আপডেট : ২৮ জুলাই ২০১৯, ২০:৫০

গুগল ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে মাইক্রোসফট জানিয়েছে, ফেসবুক, গুগল এবং ওরাকলের মাধ্যমে পর্নো সাইট ব্যবহারকারীদের ডাটা ট্র্যাক ও লিক হচ্ছে। প্রযুক্তিবিষয়ক সাইট টেকটাইমসের বরাতে জানা গেছে, মাইক্রোসফটের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এই তথ্যটি উঠে এসেছে।

গবেষণায় মাইক্রোসফটকে সহযোগিতা করেছে কার্নেগি মেলন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার গবেষকরা। গবেষণায় ২২ হাজার ৪৮৪টি পর্নো সাইটের ডাটা বিশ্লেষণ করে দেখা হয়েছে। এ সময় সাইটগুলোতে প্রচুর সংখ্যক ওয়েব ট্র্যাকার খুঁজে পেয়েছেন গবেষকরা।

গবেষকরা জানিয়েছেন, এই ওয়েব ট্র্যাকারগুলোর ৭৪ শতাংশ গুগলের, ২৪ শতাংশ ওরাকলের এবং ১০ শতাংশ ফেসবুকের। ব্রাউজিংয়ের সময় ইন্টারনেট ব্যবহারকারীরা ইনকগনিটো মোড ব্যবহার করেও শতভাগ সুরক্ষিত থাকেন না, উল্টো থার্ড পার্টি কোডের হাতে পড়েন। আর এই থার্ড পার্টি কোডের সুযোগ নিয়ে প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের গতিবিধিতে নজরদারি চালাতে পারে।

এ প্রসঙ্গে মাইক্রোসফটের গবেষক এলেনা মারিস জানান, বিষয়টি সত্যিই চিন্তা করার মতো। সাধারণত এই প্রক্রিয়ায় অনলাইন রিটেইল কার্যক্রম পরিচালনা করা হয়। তবে বিষয়টি অস্বীকার করে গুগল মুখপাত্র জানিয়েছেন, তারা ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে কোনও মার্কেটিং প্রোফাইল তৈরি করেন না।

ওই গুগল প্রতিনিধির ভাষ্য, আমরা অ্যাডাল্ট কনটেন্ট রয়েছে এমন সাইটে গুগল অ্যাডস দিই না, পার্সোনালাইজড অ্যাডও দিতে নিষেধ করি এবং ইন্টারনেট ব্যবহারকারীদের যৌন-আগ্রহ বা এ সম্পর্কিত কার্যকলাপের তথ্যের ভিত্তিতে আমরা কোনও বিজ্ঞাপন প্রোফাইল তৈরি করি না।

এ বিষয়ে ফেসবুকের মুখপাত্র জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠান এ ধরনের বিজ্ঞাপন সমর্থন করে না এবং ফেসবুকের ট্র্যাকিং টুল এ ধরনের কাজে কেউ যাতে ব্যবহার না করতে পারে, সে বিষয়ে নজর রাখে।

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে?
নাম কেন ‘রাজা ইলিশ’, আসে কোথা থেকে?
দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা
দুই দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৫৮১ কোটি টাকা তুলেছেন গ্রাহকেরা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি